একাত্তরের ‘ভুলের’ জন্য জামাতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান
জামাতকে ১৯৭১ সালে করা ‘ভুলের’ জন্য ক্ষমা চেয়ে তারপর নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জামাতের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ১৯৭১-এ আপনারা যে ভুল করেছেন, তা সংশোধনের একটি সুযোগ এখনও আছে। আপনারা এখনও ক্ষমা চাননি। ক্ষমা চান, নির্বাচনে অংশ নেন। তাহলে অতীতের ভুল কিছুটা মোচন হবে। আর যদি নির্বাচন প্রতিরোধের জন্য রাস্তায় নামেন, তাহলে সেই ভুল দ্বিগুণ হবে।
তিনি বলেন, এক সময় আন্দোলনের স্বার্থে, গণতান্ত্রিক লড়াইয়ের স্বার্থে বিএনপি আপনাদের পাশে দাঁড়িয়েছিল। সেই সময় আপনাদের গণমানুষের কাছাকাছি আসার সুযোগ হয়। বিএনপি তখন ক্ষতিগ্রস্ত হলেও জাতীয় স্বার্থে পাশে ছিল। সেটা যদি মনে রাখেন, তবে আপনার জন্য, দেশের জন্য সেটিই হবে শুভকর।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।