দেশের প্রথম বাণিজ্যিক ঘোড়ার খামার ময়মনসিংহে
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
দেশের প্রথম বাণিজ্যিক ঘোড়ার খামার প্রতিষ্ঠিত হয়েছে ময়মনসিংহের সদর উপজেলার বেগুনবাড়ি কোকিল গ্রামে। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিস্ময় সৃষ্টির পাশাপাশি হাতছানি দিয়ে উঠেছে বাণিজ্যিক উৎপাদনে সম্ভাবনার নবদিগন্ত। তার এই খামারের নাম ‘সঞ্জু হর্স ফার্ম’। খামারের মালিক শরীফুল ইসলাম সঞ্জু (৩৪)।
বর্তমানে তার খামারে রয়েছে সিন্দি, মারোয়াড়ি ও নোকড়া জাতের চোখ জুড়ানো ৭টি ঘোড়া। প্রতিটি ঘোড়ার মূল্য ২ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত।
খামারের আদ্যোপান্ত নিয়ে কথা হয় খামারি শরীফুল ইসলাম সঞ্জুর সঙ্গে।
ঘোড়া প্রভুভক্ত প্রাণী উল্লেখ করে তিনি আরও বলেন, ঘোড়াকে আপনি যা শেখাবেন, তাই সে শিখবে। ফলে এই ঘোড়া নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। কিন্তু দেশে ঘোড়ার চাহিদা থাকলেও নেই খামার। ফলে প্রতি বছর বিদেশ থেকে ঘোড়া আমদানি করতে হয়। আর এ কারণেই আমি এই খামারেই ঘোড়া উৎপাদন করতে চাই। এতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করাও সম্ভব। এক্ষেত্রে সরকারি সহযোগিতা অপরিহার্য।
খামারের শ্রমিক রোকনুজ্জামান বলেন, ছোলা বুট, ধানের কুড়া, খড় ও সবুজ ঘাস ঘোড়ার প্রধান খাবার। ফলে সময় মেনে খাবার দিলে ঘোড়া পরিচর্যায় কোনো সমস্যা হয় না। এক্ষেত্রে ঘোড়ার লাথি এবং কামড় থেকে সাবধান থেকেই এসব করতে হয়। তবে আমাদের ঘোড়াগুলো পোষা হওয়ায় এ ধরনের কোনো সমস্যা আমাদের হয় না।
জানতে চাইলে জেলার অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাহেলা পারভীন রুমা বলেন, ওই ঘোড়ার খামারের সাথে প্রাণিসম্পদ কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও সেবা আমরা দিয়ে যাচ্ছি। তবে প্রাণিসম্পদের নিবন্ধনে ঘোড়ার বিষয়টি উল্লেখ না থাকায় বন ও পরিবেশ বিভাগ নিবন্ধন বিষয়টি দেখবে বলে মনে হয়।
দেশের এই ঘোড়ার খামারটি দেখতে হলে আসতে হবে ময়মনসিংহ জেলার সদর উপজেলার ২ নং কুষ্টিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কোকিল গ্রামে। এক্ষেত্রে ময়মনসিংহ শহর থেকে টাউন হল হয়ে মুক্তাগাছা সড়কের বেগুনবাড়ি মোড়ে পৌঁছতে হবে। এরপর রিকশা বা অটোরিকশা যোগে বাইগুনবাড়ি রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে সামনে এগিয়ে গেলেই দেখা মিলবে কোকিল গ্রাম। এই গ্রামেই মরহুম বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মাস্টারের বাড়িতে প্রতিষ্ঠিত দেশের প্রথম ঘোড়ার খামার ‘সঞ্জু হর্স ফার্ম’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)