এক দফা দাবি আদায়:
২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
এক দফা দাবি আদায়ে সরকারের পদত্যাগের আহ্বান জানাবে বিএনপি। দাবি আদায় না হলে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
সূত্র জানায়, যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকায় জনসমাবেশ থেকে এসব বিষয়ে ঘোষণা আসতে পারে। একই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। যুগপৎ আন্দোলনের শরিকরাও তাদের নিজস্ব সমাবেশ থেকে পৃথকভাবে এই কর্মসূচি ঘোষণা করবে।
বিএনপি সূত্রে জানা যায়, এর মধ্য দিয়ে সরকারের পতনের চূড়ান্ত ধাপের আন্দোলন শুরু করবে বিএনপি। দাবি আদায় না হওয়া পর্যন্ত যা চলমান থাকবে। তবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পূজার মধ্যে মাঠে বড় কোনো কর্মসূচি রাখবে না বিএনপি। এই সময়ে ঘরোয়া কিছু কর্মসূচি থাকতে পারে। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বুধবারের জনসমাবেশ থেকে দুর্গাপূজা চলাকালীন সময়ের মধ্যে এক দফা দাবি মেনে নিতে সরকারকে আল্টিমেটাম দেওয়ার নীতিগত সিদ্ধান্ত ছিল বিএনপির। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা থেকে সরে এসেছে দলটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নয়াপল্টনে বুধবারের জনসমাবেশটি মহাসমাবেশের আদলে অনুষ্ঠিত হবে। বিপুল উপস্থিতি ঘটিয়ে সমাবেশ সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। প্রস্তুতির অংশ হিসেবে কয়েকদিন ধরে ঢাকায় মহিলা সমাবেশ, কৃষক সমাবেশ, যুব সমাবেশ, শ্রমিক কনভেনশন, ছাত্র কনভেনশনের মতো সিরিজ কর্মসূচি করেছে দলটি। জনসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)