দেশের ক্ষুদ্রতম প্রাচীন মসজিদ!
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
বগুড়ার আদমদীঘির সান্তাহারে তারাপুর ও মালশন এই দুই গ্রামে প্রাচীন ছোট ২টি মসজিদ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শত বছরের এই মসজিদগুলোতে এখন আর কেউ নামাজ পড়ে না।
অনেকের মতে মসজিদ ২টি উপমহাদেশে সবচেয়ে ছোট মসজিদ।
তারাপুর গ্রামের মসজিদে একসাথে ৩ জন এবং মালশন গ্রামের মসজিদে মাত্র ৫ জনের নামাজ পড়ার মতো জায়গা ছিল। ঐতিহাসিক নিদর্শনের গ্রাম তারাপুর ও মালশনের অবস্থান বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায়। ব্রডগেজ রেললাইন পার হয়ে তারাপুর গ্রামে ঢুকতে প্রথমে পড়ে তালুকদার বাড়ি। এই তালুকদার বাড়ি পেছনে ফেলে বেশ কয়েকটা বাড়ি পেরিয়ে গেলে মিলবে ক্ষুদ্র মসজিদের দু’টির একটি। তারাপুর গ্রামের মসজিদের উচ্চতা ১৫ ফুট আর দৈর্ঘ্য-প্রস্থ ৮ ফুট।
মসজিদে প্রবেশ দরজার উচ্চতা ৪ ফুট আর চওড়া দেড় ফুট। একজন মানুষ সেখানে কোনো রকমে প্রবেশ করতে পারবে। মসজিদের ভিতরে একসাথে মাত্র ৩ জন নামাজ আদায় করতে পারবেন। মসজিদে সামান্য উঁচু একটি গম্বুজ আছে। গম্বুজের ওপরে ছিল মিনার- যা অনেক আগেই ভেঙ্গে গেছে। আর ইটের তৈরি দেয়াল পুরু দেড় ফুট। যে ইটগুলো মসজিদের দেয়ালে ব্যবহার করা হয়েছে সেগুলোর আকার খুব ছোট। মসজিদের দরজায় দু’টি সুন্দর খিলান আছে। দরজার খিলান এবং ভিতরের মিম্বর ও মেহরাবই বলে দেয় যে স্থাপনাটি মসজিদ। চুন-সুরকি দিয়ে তৈরি স্থাপনাটি এতোটাই পুরনো যে প্রথমে দেখে মসজিদ হিসাবে বোঝা কঠিন।
এই মসজিদের ঐতিহাসিক ভিত্তি সম্পর্কে বলা হয়, সান্তাহার শহরের পাশে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন সদরে ছিল নাটোরের রাজার শশুর বাড়ি।
জানা গেছে, তারাবানু নামে একজন পরহেজগারী মুসলমান ব্যক্তির বাসস্থান ছিল এই গ্রামে। কিন্তু সে সময় এই এলাকায় হিন্দু প্রাধান্যতা ছিল বিধায় ওই ব্যক্তির নামাজ পড়াসহ ইবাদত-বন্দেগিতে অনেক অসুবিধা হতো। এক পর্যায়ে নাটোরের রাজা এমন কথা জানতে পেরে সেই ব্যক্তির নামাজ-কালাম, ইবাদত-বন্দেগিতে যেন কেউ কোনো অসুবিধা না করতে পারে সেদিকে বিশেষ নজর রাখার জন্য পেয়াদাদের হুকুম দেন এবং তার জন্য একটি মসজিদ তৈরি করে দেয়ারও নির্দেশ দেন। এভাবেই এই মসজিদটির গোড়াপত্তন ঘটে।
তারাপুর গ্রামে অবস্থিত মসজিদের মতো অপর মসজিদটি রয়েছে মালশন গ্রামে। তবে মালশন গ্রামের মসজিদটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় তারাপুর মসজিদের চেয়ে একটু বড়। কিন্তু নির্মাণশৈলী একই ধরনের। এ মসজিদটি সম্পর্কে সঠিক কোনো তথ্য কেউ জানে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেড়ার লোম দিয়ে জায়নামাজ তৈরীর একমাত্র বাংলাদেশী কারিগর আব্দুল খালেক!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












