দেশের উন্নয়নে ‘ভারসাম্যের কূটনীতি’, বলছেন আ.লীগ নেতারা
নিজস্ব প্রতিবেদক:
আঞ্চলিক উদীয়মান দুই পরাশক্তি চীন ও ভারতের কড়া নজর রয়েছে প্রতিবেশী দেশগুলোর দিকে। বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে দেশ দুটি। এটিকে কাজে লাগানোর কৌশল নিয়ে ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ নীতি অনুসরণ করেই টানা চার মেয়াদে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর ও আসন্ন চীন সফরও এর ব্যতিক্রম হবে না বলে মনে করেন ক্ষমতাসীন দলের নেতারা। তারা বলছেন, পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে দিল্লি-বেইজিংয়ের ক্ষেত্রে দেশের উন্নয়নে ‘ভারসাম্যের কূটনীতি’ চলছে, চলবে। এটিকে ‘উন্নয়ন কূটনীতি’র এপিঠ-ওপিঠও বলা যায়।
পররাষ্ট্র বিষয়ে কাজ করেন, আওয়ামী লীগের এমন অন্তত তিন জন নেতা একান্ত আলাপচারিতায় বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর ছিল নির্ভার। আসন্ন চীন সফরও এমনই হবে। এই নির্ভারতা অতীতের ধারাবাহিকতারই অংশ। অর্থাৎ উভয় দেশের সঙ্গে আলোচনা ও সমঝোতার বিষয়টি সবপক্ষের কাছে পরিষ্কার এবং তা নিয়ে কোনও পক্ষের উল্লেখযোগ্য বিরোধ নেই। ফলে প্রধানমন্ত্রীর সফর দিল্লি ও বেইজিংয়ের সঙ্গে ঢাকার ভারসাম্যপূর্ণ সম্পর্কে কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না। বরং দেশের উন্নয়নে এই ভারসাম্যের কূটনীতি ইতিবাচকই হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।