মধ্যবর্তী নির্বাচনের নতুন স্বপ্নে এবার বিএনপি
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ ছানী, ১৩৯২ শামসী সন , ৩০ জুন, ২০২৪ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব মিশন ব্যর্থ হওয়ার পর নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি। এই পরিকল্পনা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চাইছে না দলটি। তার আগেই তারা সরকারকে হটিয়ে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে চায়। এ বিষয়ে সরাসরি কিছু না বললেও তেমনই ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা।
বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতা জানান, এখন চাওয়া একটাই- স্বল্পতম সময়ের মধ্যে এই সরকারকে হটিয়ে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা। ‘মধ্যবর্তী’ বা ‘অন্তর্র্বতীকালীন’ যে নামেই ডাকা হোক না কেন, তেমন একটি নির্বাচনের পরিস্থিতি সৃষ্টিরই পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে আন্দোলন পুনর্গঠনের কাজ চলছে। চলতি বছরের মধ্যেই নতুন কর্মসূচি নিয়ে পূর্ণোদ্যমে মাঠে নামা হবে। সেভাবেই দলকে প্রস্তুত করা হচ্ছে।
বিএনপির যুগ্ম মহাসচিব থেকে সম্প্রতি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘আমরা স্বল্পতম সময়ের মধ্যেই সরকারের পতন ঘটিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই। জনগণ এই সরকারের ওপর চরমভাবে ক্ষুব্ধ।’
দলীয় সূত্রে জানা গেছে, নতুন পরিকল্পনার অংশ হিসেবে সংসদ নির্বাচনের পরই দল গোছানোর কাজে হাত দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। এরই মধ্যে দলের ঢাকাসহ চার মহানগর কমিটি এবং যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ব্যাপক রদবদল আনা হয়েছে দলের কেন্দ্রীয় কমিটিতে। সহযোগী সংগঠনগুলোর দিকেও মনোযোগ দেওয়া হয়েছে। ছাত্রদলের কমিটি ঘোষণার পর তাঁতী দল, মহিলা দল, শ্রমিক দলের কমিটি বিলুপ্ত করে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলমান। যুগপৎ আন্দোলনে গতি আনতে শরিকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আরও এগিয়ে ইরান -হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান -১০ দিনে ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান -অনুমতি না নেয়ায় ২টি জাহাজ জব্দ করল ইরান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেই বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারক
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈশ^রদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল -বস্ত্র ও পাট মন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শে^তপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের -শিক্ষামন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায়ও লোডশেডিং করা হবে -জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ঢাকায় ১-২ ঘণ্টা হলেও গ্রামে এখন ১৪ ঘণ্টা লোডশেডিং’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাপুরে, ১০০ মণ ধান পেতাম এখন এক মণও পামু না’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)