দেশের ইতিহাসে আরেকটি কলঙ্কিত অধ্যায় রচিত হতে যাচ্ছে -সমমনা জোট
নিজস্ব প্রতিবেদক:
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সরকার ২০১৪ এবং ১৮ সালের মতো দেশে আরেকটি কলঙ্কিত ইতিহাসের অধ্যায় রচিত করতে যাচ্ছে। আওয়ামী লীগ এরআগে বাকশাল কায়েম করে গণতন্ত্র হত্যা করে ইতিহাসের পাতায় গণতন্ত্র হত্যাকারী হিসেবে নাম লিখিয়েছে। এরা ইতিহাসের পাতায় কলঙ্কিত অধ্যায় রচিত করতে পারদর্শী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক সংক্ষিপ্ত সমাবেশ তিনি এসব কথা বলেন।
ফরহাদ বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই জনগণের অধিকার, বাকস্বাধীনতা কেড়ে নেয়। যার কারণে তারা আর জনগণের ভোটে নির্বাচিত হতে পারে না। তাই তারা ভোট চুরির পথ বেছে নেয়। বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিঃশেষ করার জন্য দমন-পীড়ন চালায়। এরজন্য ভোটের মাধ্যমে নয়, গণবিদ্রোহে সবসময় তাদের পতন হয়। এবারও তাই হবে ইনশাআল্লাহ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।