বাংলাদেশে নির্বাচন ঘিরে জাতিসংঘের উদ্বেগ
নির্বাচন ঘিরে দমনপীড়নমূলক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও সংগঠনের অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ভৌল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
নিজের অফিসিয়াল এক্স (আগের টুইটার) অ্যাকাউন্ট থেকে ক্লেমেন্ট এন ভৌল লিখেছে- ‘বাংলাদেশে রাজনৈতিক নেতাকর্মী ও নাগরিক সমাজের ওপর দমন-পীড়ন বন্ধের জন্য কর্তৃপক্ষের কাছে আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি। এর পরও আসন্ন নির্বাচন ঘিরে যে দমনমূলক পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে আমি খুবই বিরক্ত।
পরবর্তী আরেক এক্স হ্যান্ডলে ভুল লিখেছে- ‘ভিন্নমত দমনে নাগরিক সমাজের প্রতিনিধি, বিক্ষোভকারী ও বিরোধীদের অপরাধী সাব্যস্ত করা, পুলিশ বাহিনীর বাড়াবাড়ি ব্যবহার এবং সহিংসতা থেকে বিরত থাকতে আমি আগেও যে আহ্বান জানিয়েছিলাম, তা পুনরায় জানাচ্ছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।