দেউলিয়ার পথে চীনের আর্থিক প্রতিষ্ঠান ঝোংঝি
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সামিন, ১৩৯১ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিনিয়োগকারীদের ঋণ পরিশোধ করতে না পারায় দেউলিয়ার পথে চীনের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান ঝোংঝি এন্টারপ্রাইজ গ্রুপ। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে বেইজিংয়ের একটি আদালত। খবর বিবিসি।
আদালতের বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে সন্দেহজনকভাবে প্রতিষ্ঠানটির আর্থিক কার্যক্রম তদন্ত শুরু করে দেশটির সরকারি কর্মকর্তারা। তদন্তে দেখা যায়, বর্তমানে ব্যাংকটির যে পরিমাণ সম্পদ রয়েছে তা গ্রাহকের ঋণ পরিশোধে যথেষ্ট নয়। মূলত তদন্তের এ প্রতিবেদন প্রকাশের পরই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে আবাসন খাতে বিনিয়োগ করা বৃহৎ এ প্রতিষ্ঠান।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটি গ্রাহককে ৬ হাজার ৪০০ কোটি ডলার ঋণের কথা জানায়। এ কয়েক মাসে ঋণের পরিমাণ কিছু কমলেও নতুন অর্থবছরে ঋণের পরিমাণ প্রতিষ্ঠানটিকে দেউলিয়াত্বের হাত থেকে রক্ষা করতে পারেনি। বর্তমানে প্রতিষ্ঠানটির ঋণের পরিমাণ ৩ হাজার ৮০০ কোটি ডলার।
ঝোংঝি চীনের আর্থিক খাতের বড় একটি প্রতিষ্ঠান। মূলত এ ধরনের প্রতিষ্ঠানগুলো কোনো দেশের প্রথাগত ব্যাংক খাতবহির্ভুত আর্থিক সংস্থা হিসেবে কাজ করে।
চীনের অর্থনীতিতে অনানুষ্ঠানিক ঋণ প্রদানের প্রচলন থাকলেও ২০০৮ সালে বিশ্বে অর্থনৈতিক মন্দা শুরুর পর আর্থিক খাতে সংকট দেখা দিলে পুরোপুরিভাবে আর্থিক কার্যক্রম শুরু করে দেশটি। সরকারি হিসাব মতে, বর্তমানে চীনের আর্থিক খাতের বাজার মূল্য ৩ লাখ কোটি ডলার।
যার প্রায় ১ লাখ কোটি ডলারের আর্থিক সম্পদের পরিচালনায় ছিল ঝোংঝি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)