ঐতিহাসিক হিজাজ রেলপথ:
নতুন বাণিজ্যপথ গড়ে তুলতে চলছে সম্প্রসারণ
, ০৫ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
আল ইহসান ডেস্ক:
ঐতিহাসিক হিজাজ রেলপথ আধুনিকায়ন করে সেটি ওমান পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে তুরস্ক।
তুরস্কের পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আব্দুল কাদের উরালওলু বলেন, তুরস্ক ঐতিহাসিক এই রেললাইনকে পুনরুজ্জীবিত করতে চায়, যা পর্যটন এবং আধুনিক পরিবহন উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হবে।
তিনি জানান, প্রকল্পের প্রথম ধাপে তুরস্ককে আলেপ্পোর সঙ্গে সংযুক্ত করা হবে। এজন্য বিদ্যমান আলেপ্পো-দামেস্ক-জর্ডান রেল নেটওয়ার্ক ব্যবহার করা হবে। একই সঙ্গে সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
মন্ত্রী বলেন, চূড়ান্ত লক্ষ্য হলো রেলপথটি ওমান পর্যন্ত সম্প্রসারণ করে সমুদ্রপথে পৌঁছানো, যা হরমুজ প্রণালির ওপর নির্ভরশীলতার একটি কৌশলগত বিকল্প তৈরি করবে।
উরালওলু জানান, ইরাকের বসরা উপসাগর থেকে তুরস্ক সীমান্ত পর্যন্ত বিস্তৃত ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ডেভেলপমেন্ট রোড প্রকল্পের নকশা পর্যায় সম্পন্ন হয়েছে।
মহাসড়ক, রেলপথ, জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো নিয়ে গঠিত এই বিশাল করিডোরটি আন্তর্জাতিক অর্থায়নের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এতে সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক এবং তুরস্ক অংশীদার হিসেবে থাকবে।
এছাড়া মধ্য করিডোরের গুরুত্বপূর্ণ অংশ জাঙ্গেজুর করিডোর প্রসঙ্গে মন্ত্রী বলেন, তুরস্ক অংশের ২২৪ কিলোমিটার দীর্ঘ কার্স-ইগদির-আরালিক-দিলুচু রেলপথের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং কাজ শুরু হয়েছে।
অন্যদিকে, আজারবাইজান অংশের কাজও শেষ পর্যায়ে পৌঁছেছে। আর্মেনিয়ার ভূখ- দিয়ে করিডোরটি বাস্তবায়নের প্রক্রিয়াও তুরস্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তুর্কিভাষী বিশ^ এবং মধ্য এশিয়ার সঙ্গে আরও সংক্ষিপ্ত ও কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠায় এই পদক্ষেপ এগিয়ে নিচ্ছে তুরস্ক।
উল্লেখ্য, হিজাজ রেলপথ ১৯০০ থেকে ১৯০৮ সালের মধ্যে নির্মিত হয়। এই রেল পথ দামেস্ক থেকে পবিত্র মদিনা শরীফ পর্যন্ত প্রায় ১,৩২২ কিলোমিটার বিস্তৃত ছিল। পরে অতিরিক্ত লাইন যুক্ত হয়ে এর দৈর্ঘ্য প্রায় ১,৯০০ কিলোমিটারে পৌঁছায়। হেজাজ রেলপথটি ছিল উসমানীয় সা¤্রাজ্যের একটি ঐতিহাসিক রেলপথ। রেলপথটি মূলত প্রথম বিশ^যুদ্ধের সময় (১৯১৬-১৯১৮) ব্যাপকভাবে ধ্বংস করে খ্রিস্টান ক্রুসেডাররা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












