দুর্নীতিবাজরা নেতৃত্বে আসুক এটা আমরা চাই না -দুদক চেয়ারম্যান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দুর্নীতিবাজ বিজয়ী হয়ে নেতৃত্বে আসুক এমনটা দুদক চায়না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি বলেন, দুর্নীতিবাজরা নেতৃত্বে আসুক সেটা আমরাও চাই না। তবে নির্বাচনকে সামনে রেখে আমাদের এমন কিছু করা উচিত হবে না যাতে করে নির্বাচন বাধাগ্রস্ত হয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।