সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক:
দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হয়ে বদ আমল করার কারণে মানুষকে পরকালে পাকড়াও হতে হবে (২)
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আশির, ১৩৯৩ শামসী সন , ১৫ মার্চ, ২০২৬ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা মু’মিনূন শরীফ উনার ৯৯, ১০০নং পবিত্র আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন,
حَتّٰى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِ ﴿٩٩﴾ لَعَلِّيْ أَعْمَلُ صَالِحًا فِيْمَا تَرَكْتُ ۚ كَلَّا ۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا ۖ وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ
অর্থ: যখন তাদের কারো মৃত্যু আসে তখন তারা বলে, হে আমাদের রব! আমাদেরকে পুনরায় পাঠিয়ে দিন আমরা সেই আমলই করবো যা দুনিয়াতে ছেড়ে দিয়েছি বা তরক করেছি। মহান আল্লাহ পাক বলেন, কখনই নয়, এটা কথার কথা। পুনরুত্থান দিবস পর্যন্ত তার পিছনে একটা পর্দা দেয়া হবে।
অর্থাৎ যারা দুনিয়ার ধোঁকায় পরে নেক আমল করেনি, তারা নেক আমল করার জন্য বলবে, মহান আল্লাহ পাক! দুনিয়ায় আমাদেরকে পুনরায় পাঠিয়ে দিন। মহান আল্লাহ পাক বলবেন, এখন তোমরা সবকিছু দেখতে পাচ্ছ এজন্য এই কথাগুলো বলছ। দুনিয়ায় যখন ফিরে যাবে তখন আবারও দুনিয়ার চাকচিক্যে মশগুল হয়ে পড়বে।
যারা দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত তাদের পরিণাম সম্পর্কে মহাপবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
اَلَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَهْوًا وَلَعِبًا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا ۚ فَالْيَوْمَ نَنْسَاهُمْ كَمَا نَسُوْا لِقَاءَ يَوْمِهِمْ هٰـذَا وَمَا كَانُوْا بِاٰيَاتِنَا يَجْحَدُوْنَ
অর্থ: যারা তাদের দ্বীনকে খেল-তামাশা হিসাবে গ্রহণ করেছে এবং দুনিয়াবী জিন্দেগী যাদেরকে ধোঁকায় ফেলেছে (মহান আল্লাহ পাক বলবেন) আজ আমি তাদেরকে ভুলে যাব, যেভাবে তারা আজকের এই সাক্ষাতের দিনকে ভুলে গিয়েছিল এবং আমার আয়াত শরীফ অস্বীকার করেছিল। (সূরা আরাফ শরীফ- ৫১)
উপরোক্ত আয়াত শরীফ নাযিল করে মহান আল্লাহ পাক তিনি বান্দা-বান্দিদেরকে কিয়ামত দিবস সম্পর্কে সতর্ক করেছেন। দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে এই দিনকে যারা ভুলে গিয়ে নেক আমল করা থেকে বিরত থাকবে মহান আল্লাহ পাক তাদেরকে তাদের আমলের কারণে পাকড়াও করবেন। যখন তারা আযাবের কারণে চিৎকার করতে থাকবে তাদেরকে এমন গরম পানি দেয়া হবে, যেটা তাদের কালিজা, গুদ্দা সবকিছু শেষ করে দিবে। সেদিন তাদের থেকে কোন বিনিময়ও গ্রহণ করা হবেনা।
এ সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা আন‘আম শরীফ উনার ৭০নং পবিত্র আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন,
وَإِنْ تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذْ مِنْهَا ۗ أُولٰئِكَ الَّذِيْنَ أُبْسِلُوْا بِمَا كَسَبُوْا ۖ لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَعَذَابٌ أَلِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
অর্থ: যদিও সে সমস্ত কিছু দিয়ে বিনিময় দিতে চায় সেগুলি গ্রহণ করা হবেনা। তারাই ঐ সমস্ত লোক যারা তাদের কর্মের কারণে পাকড়াও হয়ে যাবে। কুফরী করার কারণে তাদের জন্য রয়েছে গরম পানি এবং যন্ত্রনাদায়ক শাস্তি।
এই বিষয়গুলি মহান আল্লাহ পাক আয়াত শরীফ নাযিল করে জানিয়ে দিয়েছেন যাতে বান্দা নছীহত গ্রহণ করে রহমত লাভ করতে পারে। মহান আল্লাহ পাক পবিত্র সূরা আনকাবুত শরীফ উনার ৫১ নং পবিত্র আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন,
أَوَلَمْ يَكْفِهِمْ أَنَّا أَنْزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ يُتْلٰى عَلَيْهِمْ ۚ إِنَّ فِىْ ذٰلِكَ لَرَحْمَةً وَذِكْرٰى لِقَوْمٍ يُؤْمِنُوْنَ
অর্থ: এটা কি তাদের জন্য যথেষ্ট নয়, নিশ্চয়ই আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি, যা তাদেরকে তিলাওয়াত করে শুনানো হচ্ছে। এই কিতাব উনার মধ্যে রহমত এবং নছীহত রয়েছে যারা বিশ্বাসী উনাদের জন্য।
উল্লেখ্য মানুষকে সর্বদা নেক আমলের মধ্যে লেগে থাকতে হবে। ভুল হয়ে গেলে তওবা-ইস্তেগফার করতে হবে, মহান আল্লাহ পাক উনার রহমত মুবারক থেকে নিরাশ হওয়া যাবেনা। কেননা মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা যুমার শরীফ উনার ৫৩ নং পবিত্র আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন,
قُلْ يَا عِبَادِىَ الَّذِيْنَ أَسْرَفُوْا عَلٰى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰـهِ ۚ إِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا ۚ إِنَّه هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
অর্থ: আপনি বলুন, হে আমার বান্দাগণ! তোমরা যারা নফসের প্রতি জুলুম করেছ তোমরা মহান আল্লাহ পাক উনার রহমত মুবারক থেকে নিরাশ হয়োনা। নিশ্চয়ই তিনি তোমাদের সমস্ত গুনাহখাতা ক্ষমা করবেন। তিনি ক্ষমাশীল, দয়ালু।
বান্দা যদি অনেক গুনাহ করেও খালিছভাবে তওবা-ইস্তেগফার করে এবং নেক কাজে লেগে থাকে, তাহলে মহান আল্লাহ পাক তিনি গুনাহগুলোকে নেকীতে পরিবর্তন করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ!
এ সম্পর্কে মহান আল্লাহ পাক পবিত্র সূরা ফুরক্বান শরীফ উনার ৭০ নং পবিত্র আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন,
إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَـٰئِكَ يُبَدِّلُ اللّـهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ ۗ وَكَانَ اللَّـهُ غَفُورًا رَّحِيمًا
অর্থ: তবে যে ব্যাক্তি তওবা করল, ঈমান আনলো এবং আমলে ছলেহ করলো, মহান আল্লাহ পাক তিনি তার গুনাহগুলোকে নেকীতে পরিবর্তন করবেন। মহান আল্লাহ পাক তিনি ক্ষমাশীল, দয়ালু।
কাজেই প্রত্যেকের উচিত দুনিয়াতে থাকতেই মন্দ কাজের জন্য অনুতপ্ত হয়ে খাছিল তওবা ইস্তেগফার করা।
(সংকলনে : মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসা।)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাছ দোয়া মুবারক পাওয়ার বিশেষ মাধ্যম পবিত্র যাকাত আদায়
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত রমাদ্বান শরীফ মাস হচ্ছে তাক্বওয়া হাছিলের মাস, নেক দোয়া করার মাস এবং কাফির মুশরিকদের বিরুদ্ধে বেশী বেশী বদ দোয়া করার মাস
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৯)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহিলা জামায়াতের ব্যাপারে বাতিলপন্থীদের সুস্পষ্ট মুনাফিকীর নমুনা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের জন্য মসজিদে নামায নিষিদ্ধ হওয়ার কারণে ঘরেই ই’তিকাফ করতে হবে
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












