বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তারইমাম-মুয়াজ্জিনের বেতন পাঠানোর কথা বলে প্রতারণা, সতর্ক থাকার আহ্বানপাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল১৭ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলারসাড়ে ৮ ঘণ্টা পর জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রূপপুরের বিদ্যুৎরাজধানীতে বাসে আগুনগ্যাসের সংকটে বুটেক্সের হলগুলোতে রান্নায় ভোগান্তি, বাড়ছে ব্যয়নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’

পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য

(রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ থেকে সংকলিত)
জামীল আল-মাদানী প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, সকাল ১০:১২ আপডেট: ১৯ নভেম্বর, ২০২৬, সকাল ১০:২৯
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য

(ধারাবাহিক)

কাজেই আজকে একজন সন্তান, কালকে সে পিতা হবে। আজকের সন্তান সে কালকে মাতা হবে। এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকেই সেটা হয়েছে এবং হবে। কাজেই তাদের দায়িত্ব ঠিক সে অনুযায়ী পালন করা উচিৎ। আর পিতা-মাতা যখন ইন্তেকাল করে তাঁদের তখন হায়াত অবস্থায় সন্তানের যে দায়িত্বগুলি ছিল ঠিক মৃত্যুর পরেও সে দায়িত্বগুলি থেকে যায়।

যেটা হাদীছ শরীফে উল্লেখ করা হয়েছে-

عَنْ حَضْرَتْ أَبِي أُسَيْدٍ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ: بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ رَجُلٌ مِنْ بَنِي سَلَمَةَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، هَلْ بَقِيَ مِنْ بِرِّ أَبَوَيَّ شَيْءٌ أَبَرُّهُمَا بِهٖ بَعْدَ مَوْتِهِمَا؟ فَقَالَ: نَعَمْ.

হযরত আবূ উসাইদ রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একদা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দরবার শরীফে বসা ছিলাম। অতঃপর বণী সালামা গোত্র থেকে এক লোক এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার পিতা-মাতা ইন্তেকাল করার পর তাদের সাথে সদাচরণ করার কিছু বাকি রয়েছে কি? তাদের সাথে কোন কিছু নেক করার রয়েছে কি?

মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন হ্যাঁ, বাকি রয়েছে।

أَرْبَعُ خِصَالٍ

যে, চারটি কাজ তোমার পিতা-মাতা ইন্তেকাল করার পর বাকি রয়েছে। তা হলো-

اَلدُّعَاءُ لَهُمَا، وَالِاسْتِغْفَارُ لَهُمَا، وَإِنْفَاذُ عَهْدِهِمَا مِنْ بَعْدِهِمَا، وَإِكْرَامُ صَدِيقِهِمَا، وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لَا رَحِمَ لَكَ إِلَّا مِنْ قِبَلِهِمَا.

প্রথমতঃ তাদের জন্য দোয়া-ইস্তেগ্ফার করবে।

দ্বিতীয়তঃ তাদের কোন ওয়াদা বা ওছীয়ত যদি থেকে থাকে তাহলে সেটা পুরা করবে।

তৃতীয়তঃ তাদের যদি বন্ধু-বান্ধব থেকে থাকে তাদের সহিত সদাচরণ করবে।

আর চতুর্থতঃ তাদের মাধ্যম দিয়ে যারা তোমার আত্মীয়-স্বজন হয়েছে অথচ যাদের সাথে তোমার সরাসরি কোন সম্পর্কই নেই, তোমার পিতা-মাতার মাধ্যম দিয়ে যাদের সম্পর্ক রয়েছে, তাদের সাথে আত্মীয়তা বজায় রাখা।

এই চারটি কাজ তোমার বাকি রয়েছে।

এ প্রসঙ্গে বলা হয়, হাদীছ শরীফের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে যে, প্রথমতঃ যেটা বলা হয়েছে-

اَلدُّعَاءُ لَهُمَا، وَالِاسْتِغْفَارُ لَهُمَا

তাদের জন্য দোয়া করা এবং ইস্তেগ্ফার করা। তাদের জন্য দোয়া ইস্তেগ্ফার করার কথা বলা হয়েছে। যে, কতটুকু তাদের জন্য দোয়া করবে, ইস্তেগ্ফার করবে?

এ প্রসঙ্গে হাদীছ শরীফে উল্লেখ করা হয়েছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন যে, অনেক লোক যারা বেহেশ্তে যাবে, যেয়ে দেখবে, তাদের অনেক নেকী।

যেটা হাদীছ শরীফে উল্লেখ করা হয়েছে-

عَنْ حَضْرَتْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَرْفَعُ الدَّرَجَةَ لِلْعَبْدِ الصَّالِحِ فِي الْجَنَّةِ، فَيَقُولُ: يَا رَبِّ، أَنّٰى لِي هٰذِهٖ؟ فَيَقُولُ: لِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ.

হযরত আবূ হুরায়রা রদিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি জান্নাতের মধ্যে নেক্কার বান্দার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। অতঃপর সে বান্দা বলবে, হে আমার রব! এই মর্যাদা বা নেকী আমার কিভাবে আসলো?

মহান আল্লাহ্ পাক তিনি বললেন, তোমার সন্তান-সন্ততি তোমার জন্য দোয়া-ইস্তেগ্ফার করার কারণে।

إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَرْفَعُ الدَّرَجَةَ لِلْعَبْدِ الصَّالِحِ فِي الْجَنَّةِ

যে, কিছু লোকের মর্যাদা মহান আল্লাহ পাক তিনি জান্নাতে বৃদ্ধি করে দিবেন, ফযীলত বৃদ্ধি করে দিবেন, যখন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন তখন মহান আল্লাহ্ পাক তিনি অনেক নেকী বৃদ্ধি করে থাকবেন।

فَيَقُولُ: يَا رَبِّ، أَنّٰى لِي هٰذِهٖ؟

সে লোক বলবে, আল্লাহ পাক! এত নেকী আসলো কোত্থেকে, কোথা থেকে আমার এত নেকী আসলো আল্লাহ পাক! আমি তো এত নেক কাজ করিনি।

মহান আল্লাহ্ পাক তিনি বলবেন-

لِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ

তোমার সন্তান-সন্ততিরা তোমার জন্য যে ইস্তেগ্ফার করেছে, দোয়া করেছে, সেই দোয়াগুলি আজকে পাহাড় পাহাড় নেকী হয়ে তোমার কাছে এসেছে। যার ফলশ্রুতিতে জান্নাতে তোমার মর্যাদা পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ! তোমার সন্তান সন্ততি যারা দোয়া করছে বা করেছে তার বদৌলতে আমি নেকী দিচ্ছি, সে নেকীগুলো তোমার কাছে আসছে তার ফলশ্রুতিতে তোমার মর্যাদা পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে।

কাজেই সন্তানের দায়িত্ব হচ্ছে পিতা-মাতা ইন্তেকাল করলে অবশ্যই দোয়া করবে, এটা অবশ্যই দায়িত্ব এবং ইন্তেকাল করার পূর্বে জীবিত থাকলেও দায়িত্ব হচ্ছে সবসময় দোয়া করা। যেটা মৃত্যুর পর কাজে আসবে, পাহাড় পাহাড় নেকী হিসেবে আসবে। সেটা পিতা-মাতার নাযাতের কারণ হয়ে দাঁড়াবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ১ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২) ২ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ২ দিন আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ… ৪ দিন আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৪ দিন আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ১২ নভেম্বর, ২০২৬ পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ১২ নভেম্বর, ২০২৬ বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ১১ নভেম্বর, ২০২৬ যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ১১ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ১০ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ১০ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৯ নভেম্বর, ২০২৬