সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক:
দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হয়ে বদ আমল করার কারণে মানুষকে পরকালে পাকড়াও হতে হবে (১)
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ আশির, ১৩৯৩ শামসী সন , ০১ মার্চ, ২০২৬ খ্রি:, ১৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা হাশর শরীফ উনার ১৮, ১৯নং আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন,
يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوا اتَّقُوا اللهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللهَ ۚ إِنَّ اللهَ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ ﴿١٨﴾ وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ نَسُوا اللهَ فَأَنْسَاهُمْ أَنْفُسَهُمْ ۚ أُولٰـئِكَ هُمُ الْفَاسِقُوْنَ ﴿١٩﴾
অর্থ: হে ঈমানদারগণ! তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তিই যেন লক্ষ্য করে সে আগামী দিনের জন্য কি পাঠাচ্ছে। তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি তোমাদের আমল সর্ম্পকে জানেন বা খবর রাখেন। তোমরা ঐ সমস্ত লোকদের মতো হয়ো না, যারা মহান আল্লাহ পাক উনাকে ভুলে গিয়েছে। আর মহান আল্লাহ পাক উনাকে ভুলে যাওয়ার কারণে তাদের আত্মবিস্মৃতি ঘটেছে। আর তারাই হচ্ছে ফাসেক, অবাধ্য, নাফরমান।
উপরোক্ত মহাসম্মানিত আয়াত শরীফ দ্বারা প্রতিভাত হয়, ঈমানদারগণ মহান আল্লাহ পাক উনাকে ভয় করে আমলে ছলেহ করলে উনাদের অন্তরে উপলব্ধি হবে যে, উনারা পরকালের জন্য কি পাঠিয়েছেন। এমনকি মহান আল্লাহ পাক তিনি সব জানেন, দেখেন এ বিষয়টিও উনাদের উপলব্ধিতে আসবে। যারা ঈমান এনে মহান আল্লাহ পাক উনাকে ভয় করবে তাদের জন্য কামিয়াব রয়েছে।
তাই বান্দা-বান্দী, জ্বিন-ইনসানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে নেক আমলে মশগুল থাকা। কেননা, মহান আল্লাহ পাক উনার কাছেই তাকে ফিরে যেতে হবে।
এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা জুমুয়া শরীফ উনার ৮নং পবিত্র আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন,
قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِيْ تَفِرُّوْنَ مِنْهُ فَإِنَّه مُلَاقِيْكُمْ ۖ ثُمَّ تُرَدُّوْنَ إِلٰى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنتُمْ تَعْمَلُوْنَ
অর্থ: আপনি বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, নিশ্চয়ই তোমরা তার মোলাকাত বা সাক্ষাৎ করবে। অত:পর যিনি দৃশ্য-অদৃশ্য সবকিছুর খবর জানেন উনার নিকট ফিরে যেতে হবে এবং তিনি তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জানিয়ে দিবেন।
অর্থাৎ বান্দাকে মৃত্যুর মাধ্যম দিয়ে মহান আল্লাহ পাক উনার কাছেই ফিরে যেতে হবে এবং মহান আল্লাহ পাক উনাকে ভুলে গিয়ে দুনিয়াতে কি আমল করেছিল তা মহান আল্লাহ পাক জানিয়ে দিবেন।
মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা ইউনুস শরীফ উনার ৪৯নং পবিত্র আয়াত শরীফে আরো ইরশাদ মুবারক করেন,
لِكُلِّ أُمَّةٍ أَجَلٌ ۚ إِذَا جَاءَ أَجَلُهُمْ فَلَا يَسْتَأْخِرُوْنَ سَاعَةً ۖ وَلَا يَسْتَقْدِمُوْنَ
অর্থ: প্রত্যেক ব্যক্তির জন্যই নির্দিষ্ট সময় রয়েছে। যখন সেই সময় এসে যাবে, এক মুহূর্ত আগাবেও না, পিছাবেও না অর্থাৎ যথাসময়েই তার মৃত্যু হবে।
উপরোক্ত আয়াত শরীফ দ্বারা বিষয়টি স্পষ্ট যে, মহান আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তির জন্য মৃত্যুর সময়কে নির্দিষ্ট করে দিয়েছেন। যদিও সে সুদৃঢ় গম্বুজের ভিতর অবস্থান করুক না কেন, মৃত্যু তাকে পাকড়াও করবেই।
তাই সময় থাকতেই খালিছ তওবা-ইস্তিগফার করতে হবে, যেন মৃত্যুর পর নিজের আমলের জন্য আফসুস করতে না হয়।
(সংকলনে : মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসা।)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (১)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (২)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একজন উত্তম নারীর গুণাবলী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত তামাযির খুনসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












