দুদক পরিচালক পদে নিয়োগ পেলেন দুর্নীতি মামলার আসামি!
কক্সবাজার সংবাদদাতা:
পৌরসভায় ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (পিবিআই)র ভবন নির্মাণ প্রকল্পে ভূমি অধিগ্রহণ মামলায় ২২ কোটি ২১ লাখ টাকা আত্মসাৎ মামলার আসামি আমিন আল পারভেজকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রেষণে এ পদায়নের কথা জানানো হয়। উপ-সচিব আবুল হায়াত রফিক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
দুদক সূত্র জানায়, কক্সবাজারে জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দায়িত্ব পালনকালে পিবিআই ভবন নির্মাণ প্রকল্পের অধিগ্রহণ মামলায় (এলএ কেস) আমিন আল পারভেজ ছিলো ৩০ নম্বর আসামি। মামলাটির তদন্ত হয় দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় (সজেকা)-২ এ। সংস্থার একজন উপ-সহকারী পরিচালক মামলাটি (নং-১, তারিখ : ১০.০৩/২০২০ ইং ও স্পেশাল মামলা নং ০৬/২০২০ ইং) তদন্ত করেন। তদন্তে প্রকল্পের ২২ কোটি ২১ লাখ ২৮ হাজার ৮শ’ ৩৬ টাকা ৮৩ পয়সা আত্মসাতের প্রমাণ বেরিয়ে আসে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় ২০২০ সালে। পাঁচ বছর হতে চললেও কোনধরনের ‘কয়েরিজ’ ছাড়া এটি ফেলে রাখা হয়েছে। জানা গেছে, দুদকের দুই প্রভাবশালী মহাপরিচালকের ইঙ্গিতে মামলাটি চার্জশিট ধামাচাপা দিয়ে রাখা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।