থেমে আছে সাবেক মেয়র জাহাঙ্গীরের ৭ হাজার কোটির দুর্নীতির তদন্ত
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সিটি করপোরেশনে হাজার কোটি টাকার দুর্নীতি, ভুয়া ভাউচার তৈরি, একই কাজ একাধিক প্রকল্পে দেখানো, জমি অধিগ্রহণসহ নানা অনিয়মের অভিযোগে মেয়র পদ থেকে বরখাস্ত হয়েছিলো জাহাঙ্গীর আলম। এরপর ২০২১ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। আর ২০২২ সালে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দুই তদন্তের কোনোটি আলোর মুখ দেখেনি।
জাহাঙ্গীরকে যেদিন বরখাস্ত করা হয়, সেই দিনই স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিযোগ তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করে। কমিটির সদস্যরা সরেজমিনে গাজীপুরে বিভিন্ন এলাকায় কাজ পরিদর্শন করেন। নগর ভবন থেকে বিভিন্ন কাগজপত্র ও তথ্য-প্রমাণ সংগ্রহ করেন। কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ডেকে জিজ্ঞাসাবাদও করেন। কিন্তু তদন্তের ফলাফল আর জানা যায়নি।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন অনুবিভাগ) এ এইচ এম কামরুজ্জামান বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। এ ধরনের কোনো বিষয় কেউ আমাকে জানায়নি।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।