বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীরপাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছেপুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ, পাশে মিলল চিঠি ও পতাকা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, রাত ১:৩৫
দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ, পাশে মিলল চিঠি ও পতাকা
আল ইহসান ডেস্ক:
ভারতের রাজধানী নয়াদিল্লির ইসরায়েলি দূতাবাসের কাছে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে দিল্লি পুলিশ দূতাবাসের কাছে ইসরায়েলি রাষ্ট্রদূতের উদ্দেশ্যে লেখা একটি চিঠি খুঁজে পেয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ভারতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের তথ্য পায় দিল্লি পুলিশ। পরে ডগ স্কোয়াড, ক্রাইম টিম এবং বোমা ডিসপোজাল স্কোয়াডসহ দিল্লি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক ল্যাবরেটরির বিশেষজ্ঞরাও।
দূতাবাস থেকে মাত্র কয়েক মিটার দূরে ফাঁকা জায়গায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি খুঁজে পায় পুলিশ। চিঠির সঙ্গে মোড়ানো একটি পতাকাও পাওয়া গেছে। চিঠিটি জব্দ করেছে পুলিশ।
বিস্ফোরণের পর ওই এলাকায় পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানের পরে প্রমাণ হিসেবে এসব জিনিস সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
বিস্ফোরণের পর ভারতে নিযুক্ত ইসরায়েলের ডেপুটি দূত ওহাদ নাকাশ কাইনার একটি বিবৃতি দেয়। এতে সে বলেছে, “স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৫টার পরে দূতাবাসের কাছে একটি বিস্ফোরণ ঘটে। আমাদের সকল কূটনীতিক ও কর্মী নিরাপদে আছে। দিল্লির স্থানীয় নিরাপত্তা দলগুলোর সঙ্গে পূর্ণ সহযোগিতায় আমাদের নিরাপত্তা দলগুলোও কাজ করছে।”
অন্যদিকে মধ্য দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় চাবাদ হাউসে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। ইহুদি কমিউনিটি সেন্টারের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে।
এদিকে, এ ঘটনার আগে দেশটির মহারাষ্ট্রের মুম্বাইয়ে বোমা হামলার একটি ভীতি ছড়িয়ে পড়ে। মুম্বাইয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) কাছে গত মঙ্গলবার বোমা হামলা চালানোর হুমকি দিয়ে একটি ইমেইল পাঠানো হয়।
ওই ইমেইলে ১১টি জায়গায় বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। ইমেইল পাওয়ার পরপরই বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে ব্যাংক কর্তৃপক্ষ। যে ১১টি জায়গায় বোমা হামলার হুমকি দেওয়া হয়; সেগুলোতে অভিযান চালায় পুলিশ। তবে ওই সব স্থানে কিছুই পাওয়া যায়নি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েল আল ইহসান ডেস্ক: ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বায়ুম-লে ১৫ লাখ টন কার্বন ডাই… ১৭ ঘণ্টা আগে নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান ১৭ ঘণ্টা আগে ২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ ২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ ১৭ ঘণ্টা আগে পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ… ১৭ ঘণ্টা আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.… ১৭ ঘণ্টা আগে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ ১৮ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১৮ ঘণ্টা আগে স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল ১ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১ দিন আগে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ৪ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ৪ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ৪ দিন আগে