দিনে তিনবার দাঁত মাজলে ডায়াবেটিসের ঝুঁকি কমে ৮ শতাংশ
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
দাঁত মাজার সঙ্গে ডায়াবেটিসের মতো জটিল রোগের সম্পর্ক রয়েছে, এমন তথ্য অনেকেরই অজানা। তবে চিকিৎসাবিজ্ঞানীরা বলছে, যারা দিনে অন্তত তিনবার দাঁত পরিষ্কার করে, তাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ৮ শতাংশ পর্যন্ত কমে যায়। ডায়াবেটোলজিয়া জার্নালে ২০২০ সালে প্রকাশিত একটি গবেষণা থেকে এই তথ্য পাওয়া গেছে। গবেষণায় আরও দেখা যায়, যাদের মুখে ১৫টি বা তার বেশি দাঁত নেই, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি ২১ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দাঁত ও মাড়ির রোগ কেবল মুখের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। পিরিওডোন্টাইটিস বা মাড়ির গুরুতর রোগ হলে সেখান থেকে ব্যাকটেরিয়া রক্তে মিশে যেতে পারে। এই ব্যাকটেরিয়া রক্তের শিরা-উপশিরার দেয়ালে প্রদাহ তৈরি করে, যা শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক।
ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের চেয়ে দুর্বল থাকে। ফলে তাদের মুখে কোনো সংক্রমণ হলে তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এই সংক্রমণ ইনসুলিন হরমোনের কাজেও বাধা দেয়, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে অপরিহার্য। তাই দাঁতের প্রতি অবহেলা ডায়াবেটিস পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
দাঁত মাজার সবচেয়ে সঠিক সময় হলো সকালে ঘুম থেকে ওঠার পর। চিকিৎসকরা বলছেন, সারা রাত ধরে মুখে জমা হওয়া ব্যাকটেরিয়া নাশ করতে দিনের শুরুতেই ব্রাশ করা উচিত। অনেকে ঘুম থেকে উঠে বাসি মুখে চা বা কফি পান করেন, যা অস্বাস্থ্যকর। কারণ এতে মুখের সব ব্যাকটেরিয়া সরাসরি পেটে চলে যায় এবং শরীরে প্রদাহ তৈরি করে। এটি হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।
একইভাবে, রাতে ঘুমানোর আগে দাঁত মাজা অত্যন্ত জরুরি। সারাদিনের খাবারের কণা মুখে লেগে থাকে এবং ব্যাকটেরিয়ার বংশবিস্তারে সাহায্য করে। রাতে ব্রাশ করলে দাঁত ও মাড়ি সুরক্ষিত থাকে। সম্ভব হলে দুপুরেও দাঁত ব্রাশ করা যেতে পারে।
দাঁত পরিষ্কার রাখার জন্য ব্যবহৃত টুথব্রাশটির যতœ নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। একটি ব্রাশ তিন থেকে চার মাসের বেশি ব্যবহার করা উচিত নয়। পুরোনো ব্রাশের কার্যকারিতা কমে যায় এবং এতে জীবাণু জমে মুখে সংক্রমণের ঝুঁকি তৈরি করে। তাই নিয়মিত ব্রাশ পরিবর্তন করা মুখের পাশাপাশি সার্বিক স্বাস্থ্যের জন্যও উপকারী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৫ বছর আগের ১০০ টাকা পরিশোধে পাওনাদারের বাড়িতে...
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসলে কোথায় অভিযোগ করবেন?
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












