সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

দিনে ডাবের ব্যবসা রাতে ছিনতাই ছিল রিপনের পেশা

-গড়ে তুলেছে কিশোর গ্যাং
এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, রাত ২:৫৩ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১:২৪
দিনে ডাবের ব্যবসা রাতে ছিনতাই ছিল রিপনের পেশা
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
দিনে করতো ডাবের ব্যবসা আর রাত হলেই নেমে পড়তো চোরাচালান ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কা-ে। এসব অপকর্ম কিশোর গ্যাংও গড়ে তুলেছে সে।
এই ছিল চাঁপাইনবাবগঞ্জের নাহিদ আহমেদ রিপনের (২০) পেশা। জেলার শিবগঞ্জের কানসাটের সদাশিবপুর গ্রামের ছেলে ।
গত ৭ আগস্ট এক ব্যবসায়ীকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় র‌্যাবের ছায়াতদন্ত ও অভিযানের পর এমন লোমহর্ষক তথ্য উঠে এসেছে।
ঘটনাটি ঘটে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ আগস্ট) গভীর রাতে কানসাট এলাকায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে কানসাট কিশোর গ্যাং লিডার নাহিদ আহমেদ রিপনকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও র‌্যাবের একটি সূত্র জানায়, রিপন একজন নামধারী ডাব ব্যবসায়ী। রাত হলেই রিপনের আসল মুখোশ বের হয়। গ্যাংয়ের সদস্যদের নিয়ে মোটরসাইকেলযোগে বেরিয়ে পড়ে। এ সময় তার মুখে মাস্কপরা থাকে।
রিপনের টার্গেটে থাকে বিকাশ, গরু, আমসহ বিভিন্ন ব্যবসায়ীদের। আর তার গ্যাংয়ের ৪/৫ জন কিশোর কেউ তথ্য দিয়ে আবার কেউ অভিযানে যুক্ত থেকে সহায়তা করে।
সম্প্রতি গভীর রাতে বাড়ি যাওয়ার পথে দেশীয় অস্ত্র ঠেকিয়ে শ্যামপুর চামাবাজারের বিকাশ ব্যবসায়ী সেতাউর থেকে টাকা ছিনিয়ে নেওয়া এবং বারোসা মাদরাসা মাঠের সামনে ককটেল ফাটিয়ে বিকাশ ব্যবসায়ীর মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
এসব কা- রিপন ও তার গ্যাং ঘটিয়েছে বলে অভিযোগ।
সাবেক শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ভোদন জানান, এক ডাব ব্যবসায়ীকে বিভিন্ন ভাবে হুমকি দিলে তিনিসহ গ্রামের মোড়লের সহায়তায় বিষয়টি সমাধান করে। এর কয়েকদিন পর রিপন নিজেই ডাব ব্যবসায়ীর ভ্যানে হেরোইন মাদক রেখে র‌্যাবকে তথ্য দেয়। র‌্যাব হেরোইনসহ ওই ডাব ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
বীর মুক্তিযোদ্ধা শ্যামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ মফিজ উদ্দীন জানান, পুলিশে চাকরি পাওয়া বাজিতপুর চৌধুরী পাড়া এলাকার মতিউর রহমানের ছেলে নাইমের কাছ থেকে টাকা চায় রিপন। নাইম সেটা না দিলে তৎকালীন এক পুলিশ কর্মকর্তাকে মিথ্যা তথ্য দিয়ে একটি অস্ত্র মামলায় আসামি করে নাইমকে। পরে বিষয়টি পুলিশ সুপারের নজরে আনা হলে ে সই মামলা থেকে পুলিশ নাঈমকে অব্যাহতি দেয়। এছাড়াও গত ঈদের রাতে উমরপুর গ্রামের কালু নামের এক ব্যক্তিকে গাছের সঙ্গে উলঙ্গ অবস্থায় বেঁধে রেখে তার কাছ থেকে একটি চার্জারভ্যান গাড়ি এবং নগদ কিছু টাকা নিয়ে পালিয়ে যায় রিপনের নেতৃত্বে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা।
সবশেষ গত ৭ আগস্ট গভীর রাতে বিকাশ ও ফ্লেক্সিলোড দোকানি রাজু বাড়ি ফেরার পথে রিপন ও তার দল তার চোখ বেঁধে এলোপাতাড়ি কুপিয়ে দেড় লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কিশোর গ্যাং নিয়ে তীব্র নিন্দা-প্রতিবাদ শুরু হলে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে ছায়াতদন্ত করা হয়। গত ৮ আগস্ট কিশোর গ্যাং সদস্য সিজু (১৯) কে শনাক্ত এবং গ্রেপ্তার করে র‌্যাব। তাকে জিজ্ঞাসাবাদের পর মূলহোতা রিপনসহ ওই গ্যাংয়ের অন্যান্য সদস্যদের নাম উঠে আসে। পরে পুলিশকে নিয়ে র‌্যাব ১০ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোর গ্যাং লিডার রিপনকে গ্রেপ্তার করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে