স্বাস্থ্য সন্দেশ:
চালকুমড়ার উপকারিতা জেনে নিন
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১২ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ভিটামিন সি, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক থেকে শুরু করে একাধিক উপকারী ভিটামিন এবং খনিজ থাকে চালকুমড়ায়। এছাড়া এতে থাকা উপকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে সাহায্য করে। জানুন উপকারী সবজি চালকুমড়া খেলে কী উপকারিতা পাওয়া যায়-
হজমের সমস্যা দূর করে: হজমের সমস্যায় ভুগলে তার একটি সহজ সমাধান হতে পারে চালকুমড়া খাওয়া। এতে থাকে পর্যাপ্ত ফাইবার ও পানি। এই দুই উপাদান অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে।গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যসহ বিভিন্ন পেটের সমস্যায় ভুগলে নিয়মিত চালকুমড়া খেতে পারেন। তাহলে আর পেটের স্বাস্থ্য নিয়ে চিন্তা না করলেও চলবে।
ফুসফুস ভালো রাখে: ফুসফুস ভালো রাখার জন্য অন্যতম কার্যকরী খাবার হলো চালকুমড়া। অ্যাজমাসহ নিঃশ্বাসের অন্যান্য সমস্যায় ভুগলে রোগীর প্রতিদিনের খাবারে চালকুমড়া রাখতে পারেন। এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য এ ধরনের সমস্যাকে প্রশমিত করতে সাহায্য করে। সেইসঙ্গে ফুসফুসে জমে থাকা কফ ও দূষিত পদার্থ বের করে দিতেও কাজ করে এই সবজি।
শক্তি বাড়ায়: বর্ষাকাল হলেও গরম পড়ছে বেশ। ভ্যাপসা গরমে ঘামের কারণে আমাদের শক্তি কমে যাচ্ছে অনেকটাই। ফলে দিনশেষে ক্লান্তি এসে ভর করছে। এ ধরনের সমস্যায় সমাধান হিসেবে কাজ করতে পারে চালকুমড়া। এই সবজিতে থাকে প্রচুর ভিটামিন বি৩। এই ভিটামিন দ্রুত শক্তি বাড়াতে কাজ করে। তাই নিয়মিত পাতে রাখুন এই সবজি।
আলসার সারাতে কাজ করে: পেটের আলসারে আক্রান্ত হলে খাবারের ক্ষেত্রে অনেকটাই সচেতন হতে হয়। এই রোগের কারণে পাকস্থলীতে ক্ষত তৈরি হয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত চালকুমড়া খেলে এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব হয়। তাই পেটের আলসার সারাতে চালকুমড়া রাখাতে পারেন খাবারের তালিকায়। এতে দ্রুতই উপকার পাবেন।
শরীরে প্রশান্তি দেয়: শরীরে প্রশান্তি বজায় থাকা জরুরি। নয়তো আপনার মেজাজ খিটখিটে হয়ে থাকবে, ভালো কথা শুনতেও ভালোলাগবে না। শরীরের অস্থিরতা দূর করে প্রশান্তি এনে দিতে কাজ করে চালকুমড়া। এই সবজিতে থাকে প্রচুর সিডেটিভ প্রপার্টিজ যা শরীরকে শান্ত করতে সাহায্য করে। যে কারণে ঘুমও আসে সহজে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)