দিনকে রাত করা ছাড়া ইসি সব পারে -বদিউল
, ১৭ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দিনকে রাত ও রাতকে দিন করা ছাড়া নির্বাচন কমিশন সব কিছু করতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) 'আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকাই প্রধান' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা। এটি ব্যবহার করে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে বলে আমি বিশ্বাস করি। সারা দেশ থেকে এজেন্টদের পাঠানো ফলাফল যদি নির্বাচন কমিশন গেজেট করে দেয়, তাহলে কমিশনের কোনো দায় থাকে না।
তিনি বলেন, আমি মনে করি আগের এই নিয়ম থেকে বেরিয়ে নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের উচিত নির্বাচন কেমন হয়েছে এটি জানানো। যদি এভাবে নির্বাচন কমিশন দায় নেয় তাহলেই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা সহজ হবে।
বদিউল আলম মজুমদার বলেন, এ নিয়ম চালু করলে সরকার, রাজনৈতিক দল ও পুলিশ-প্রশাসনের মধ্যে কেউ যদি সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত, বিতর্কিত, পক্ষপাতমূলক করে তাহলে নির্বাচন কমিশন চাইলে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দেশবাসীকে জানিয়ে দিতে পারবে। কাদের জন্য তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারেনি সেটিও জানিয়ে দিতে পারবে। ফলে সবার উপর চাপ থাকবে, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা সহজ হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)