আ.লীগ সব দিক দিয়েই দেশকে ধ্বংস করেছে -মঈন খান
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সব দিক দিয়েই দেশকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, তারা শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। শেখ হাসিনার আমলে বিএনপি নেতাকর্মীদের নামে ঢালাওভাবে মামলা করা হয়েছে। বিএনপির প্রায় ৫০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
এ সময় দেশের মানুষ কখনো আধিপত্যবাদ মেনে নেয়নি বলেও মন্তব্য করেন মঈন খান।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, অন্তর্র্বতী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে। নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করে ভোটের তারিখ দেবে বলে আমরা আশা করি।
তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচন পরিকল্পিত ছিল। সেই নির্বাচনও সুষ্ঠু হয়নি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।