দারিদ্র্য ঝুঁকিতে দেশের আড়াই কোটি মানুষ -সিপিডি
রোগ, দুর্ঘটনা, চাকরিচ্যুতিসহ নানা কারণে দেশের আড়াই কোটি কর্মক্ষম মানুষ দারিদ্র্য সীমার নিচে নামার ঝুঁকিতে। এ জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তায় সামাজিক বিমা বিশেষ ভূমিকা রাখতে পারে। তবে, এ ধরনের উদ্যোগ জনপ্রিয় করতে বিমা খাতে আস্থার সংকট দূর করতে হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক আলোচনা সভায় এমন সব তথ্য উঠে এসেছে।
রোগ, দুর্ঘটনা, কর্মক্ষমতা হারানোর মতো যে কোন সংকটে আর্থিক সুরক্ষায় বীমা জনপ্রিয় মাধ্যম। কিন্তু সময়মতো গ্রাহক দাবি পূরণ না হওয়া, প্রতারণাসহ নানা কারণে দেশে বীমা ব্যবস্থায় অনাস্থা। প্রতি হাজারে বিমাকারীর সংখ্যা মাত্র ৪ জন।
এ অবস্থায় ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের আওতায় সামাজিক বিমা কর্মসূচি বাস্তবায়ন পরিকল্পনা সরকারের। ভারত-চীন, থাইল্যান্ড, কানাডা, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে এমন স্কিম চালু আছে। দেশে পোশাক শিল্প শ্রমিকদের জন্য সুরক্ষা কার্যক্রমের পাইলট প্রকল্প চলছে।
গবেষণা পরিচালক ড খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশে নানা খাতে নিয়োজিত কর্মজীবী মানুষের সংখ্যা ৩ কোটিরও বেশি। তবে এদের মধ্যে দুই তৃতীয়াংশ মানুষই আছে যারা কর্মজীবনে কোনো দুর্ঘটনার শিকার হলে তাদের নিরাপত্তা দেয়ার কেউ নেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।