পোশাক রপ্তানি:
দাম কমিয়ে বাজার দখলের চেষ্টা চীনের, বিপাকে বাংলাদেশ
, ১লা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
যুক্তরাষ্ট্রের বাজারে বাধার মুখে পড়ে ইউরোপের বাজার দখলে নিতে মূল্য ছাড় দিচ্ছে চীন। এর ফলে প্রধান বাজারে প্রতিযোগিতার মুখে পড়েছে বাংলাদেশ। তাতে কমছে প্রবৃদ্ধি, বাড়ছে ঝুঁকি।
উদ্যোক্তা নেতারা বলছেন, এ অবস্থা তৈরি পোশাক শিল্পের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে। প্রস্তুতির অভাব হলে সংকট ঘনীভূত হবে।
বাংলাদেশের উদ্যোক্তারা বলছেন, পোশাকের দাম আর কমানো সম্ভব না। সময়ের সঙ্গে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ট্রেড ইউনিয়ন নিবন্ধন ইস্যুসহ বিদ্যুৎ, গ্যাস, পরিবহন, বন্দর সমস্যার মত সমস্যা পোশাক শিল্পের লিড টাইম বাড়াবে, তাতে উৎপাদন ব্যয় আরও বাড়াবে। ফলে আগামীতে সংকট আরও বাড়বে।
এ বিষয়ে নিট তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি ফজলুল হক বলেন, ইউরোপীয় ইউনিয়নে আমরা ইচ্ছা করলে বাজার নিয়ন্ত্রণ করতে পারবো না। চীনই যেখানে ব্যর্থ হয়ে দাম কমিয়ে রপ্তানি বাড়াচ্ছে, সেখানে আমরা না কমিয়ে পারবো না। এ জন্য প্রস্তুতি নিতে হবে। উৎপাদনশীলতা বাড়াতে হবে। সরকারের পক্ষ থেকে ব্যাংকের ঋণের সুদ হার কমিয়ে আনতে হবে। গ্যাস বিদ্যুতের সরবাবহ বৃদ্ধি করতে হবে, যাতে বাড়তি ডিজেল ব্যবহার জনিত কারণে খরচ না বাড়ে।
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজেএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, আমরা অভিজ্ঞতা ও সামর্থ্য দিয়ে এখনো বাজার ধরে রেখেছি। কিন্তু পণ্যের দাম কমিয়ে রপ্তানি করা সম্ভব হবে না। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর শ্রমসহ নানা ইস্যুতে পরিস্থিতি আরও প্রতিকূল হবে। এজন্য লিড টাইম কমিয়ে আনার মাধ্যমে আরও সক্ষমতা বাড়ানোর প্রয়োজন।
তিনি বলেন, লিড টাইম বৃদ্ধির মূলে রয়েছে গ্যাস, বিদ্যুৎ, যোগাযোগ ও বন্দর সমস্যা। এ কারণে আমরা উচ্চ মূল্যের পোশাক তৈরি করতে স্বাচ্ছন্দ্য না। ক্রেতারা কার্যাদেশ দেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে সরবারহ পেতে চায়। আমরা যা অধিকাংশ সময়েই পারি না। সাধারণ মানের পোশাক রপ্তানির ক্ষেত্রেই আমরা এ সমস্যার মুখোমুখি হচ্ছি। বেশি দামের পোশাকের ক্ষেত্রে সমস্যা আরও বাড়বে। সে জন্য আমাদের দরকার প্রস্তুতি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)