খুলনায় লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ বোরো চারা রোপণ সম্পন্ন
, ১লা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
খুলনা কৃষি অঞ্চলের কৃষকরা ইতোমধ্যেই চলতি মৌসুমে বোরো ধান রোপণের কাক্সিক্ষত লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ অর্জন করেছেন। তারা এ অঞ্চলের ৯৬ শতাংশ জমিতে বোরো ধানের চারা রোপণ সম্পন্ন করেছেন। যা ধানের উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন।
খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম বাসসকে বলেন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং নড়াইল জেলায় অবস্থিত খুলনা অঞ্চলের কৃষকরা সরকারের প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে নিবিড় বোরো ধান চাষ কর্মসূচি সফল করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের আধুনিক প্রযুক্তি সুবিধা সরবরাহ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে খুলনা কৃষি অঞ্চলের ২ লাখ ৬৪ হাজার ৭১৯ হেক্টর জমি থেকে ১২ লাখ ১০ হাজার ২৮৩ টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর মধ্যে কৃষকরা ১ লাখ ৬২ হাজার ৯৭০ হেক্টর জমি থেকে ৮ লাখ ১ হাজার ৬৯৬ টন হাইব্রিড জাতের বোরো ধান, ১ লাখ ১ হাজার ৬০৭ হেক্টর জমি থেকে ৪ লাখ ৮ হাজার ২৯৯ টন উচ্চ ফলনশীল জাতের ধান এবং ১৪২ হেক্টর জমি থেকে ২৮৮ টন স্থানীয় জাতের বোরো ধান উৎপাদন করবে।
কৃষকরা চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২ লাখ ৫৩ হাজার ২৫২ হেক্টরেরও বেশি জমিতে বোরো ধানের চারা রোপণ করেছেন। যা এই অঞ্চলে নির্ধারিত চাষের লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ।
এদিকে, উপকূলীয় জমিতে বোরো ধানের চারা রোপণের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। কৃষকরা বোরো ধান চাষের আওতায় আরও নিচু জমি, বিল এবং নদী তীরবর্তী এলাকা নিয়ে এসেছেন। এ বছর বর্ষাকাল শুরু হওয়ার আগে ফসল কাটার জন্য ধান গাছের পরিচর্যা করছেন।
অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অনুপ্রেরণায় কৃষকরা সংরক্ষণ কৃষি (সিএ)-ভিত্তিকে প্রযুক্তি গ্রহণ করেছেন। যার মধ্যে রয়েছে বিকল্প ভেজা ও শুকানোর (এডব্লিউডি) সেচ পদ্ধতি। একই সাথে সেচের পানি সাশ্রয় এবং কম খরচে ধানের উৎপাদন বৃদ্ধির জন্য বোরো ধান চাষ করছেন। এখন পর্যন্ত কৃষকরা লক্ষ্যমাত্রার ২ লাখ ৬৪ হাজার ৭১৯ হেক্টর জমিতে জৈব সার এবং সুষম সার প্রয়োগ করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)