দরিদ্র দেশগুলোর গলা চেপে ধরেছে ধনীরা -গুতেরেস
আল ইহসান ডেস্ক:
আকাশছোঁয়া জ্বালানির দাম ও আগ্রাসী সুদের হারের মাধ্যমে ধনী দেশগুলো দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশগুলোর গলা চেপে ধরেছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। এছাড়া গরিবদের বিরুদ্ধে ধনী দেশগুলোর বিদ্বেষপূর্ণ নানা কৌশলের নিন্দাও জানিয়েছে সে।
কাতারের দোহায় বিশ্বে আর্থিক ভাবে পিছিয়ে পড়া ও স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে উপস্থিত নেতাদের সামনে সে এই মন্তব্য করে। শনিবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার কাতারে জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে ভাষণ দেয় আন্তোনিও গুতেরেস।
তার ভাষায়, ‘স্বল্পোন্নত দেশগুলো যখন প্রয়োজনীয় সম্পদের জন্য ক্ষুধার্ত থাকে, ঋণে ডুবে থাকে এবং অসম করোনায় লড়াই করছে, তখন এসব দেশের জন্য অর্থনৈতিক উন্নয়ন চ্যালেঞ্জিং।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।