রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

নানা উদ্যোগেও কমছে পাট চাষ, বন্ধ হচ্ছে কারখানা

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, রাত ২:১৬
নানা উদ্যোগেও কমছে পাট চাষ, বন্ধ হচ্ছে কারখানা
নিজস্ব প্রতিবেদক:
একসময় পাটের জন্য বিখ্যাত ছিল নারায়ণগঞ্জ জেলা। অর্থকরী ফসল সোনালী আঁশকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ‘প্রাচ্যের ড্যান্ডি’ হিসেবে পরিচিত পেয়েছিল এ নারায়ণগঞ্জ। কিন্তু সেই প্রাচ্যের ড্যান্ডিতে এখন আর পাটের দেখা মিলছে না। শহরের বুক চিড়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে বিশ্বের সব থেকে উন্নতমানের পাটের চাষ হলেও তা যেন এখন কল্পনাতীত।
এসব জায়গায় এখন গড়ে উঠেছে অসংখ্য কারখানা। ফলে আবাদি জমিগুলো পরিণত হয়েছে অনাবাদিতে। পাট চাষকে কেন্দ্র করে গড়ে ওঠা অনেক ঝুট কারখানাও বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পাট ব্যবসা গুটিয়ে নিয়েছেন।
হাতেগোনা কয়েকজন ব্যবসায়ী পাটের ব্যবসা ধরে রাখার চেষ্টা করছেন। তবে তাদেরও ছেড়ে যাওয়ার উপক্রম হয়েছে। আর এভাবেই কালের বিবর্তনে নারায়ণগঞ্জ হারাচ্ছে তার সোনালি অতীত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে, ২০১৯-২০ অর্থবছরে নারায়ণগঞ্জে পাটের আবাদি জমির পরিমাণ ছিল ৯৮৯ একর। পাট উৎপাদনের পরিমাণ ছিল ৪ হাজার ৩২৫ বেল। ২০২০-২১ অর্থবছরে নারায়ণগঞ্জে পাটের আবাদি জমির পরিমাণ ছিল ৮০৬ একর। পাট উৎপাদনের পরিমাণ ছিল ৪ হাজার ৬৮ বেল। ২০২১-২২ অর্থবছরে নারায়ণগঞ্জে পাটের আবাদি জমির পরিমাণ কমে দাঁড়ায় ৭৬৯ একরে। পাট উৎপাদনের পরিমাণ ছিল ৪ হাজার ৪৪৭ বেল।
এদিকে ২০২২-২৩ অর্থবছরেও নারায়ণগঞ্জে পাটের আবাদি জমির চাষ এবং উৎপাদনের পরিমাণও অনেক কমে এসেছে। এ অর্থবছরে নারায়ণগঞ্জে পাটের আবাদি জমির পরিমাণ ছিল ৬৭৮ একর। পাট উৎপাদন হয়েছে ৩ হাজার ৬৪৭ বেল।
বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের এক সুপারিশে বলা হয়েছে, বর্তমানে পাট চাষ পাট আমদানির ওপর নির্ভরশীল। আমদানিকৃত পাট বীজ নিম্নমানের হওয়ায় উৎকৃষ্টমানের পাট চাষ ব্যাহত হচ্ছে। তাই দেশে পূর্বের ন্যায় পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা প্রয়োজন। এক্ষেত্রে সরকারি পর্যায়ে সঠিক নির্দেশনা থাকা আবশ্যক। অন্যান্য রপ্তানি পণ্যের ন্যায় পাটখাতে সাবসিডি দেওয়ার ব্যবস্থা করতে হবে।
পাটজাত মোড়ক বাধ্যতামূলক আইন এবং পাট আইন বাস্তবায়ন শতভাগ নিশ্চিত করতে হবে। কাঁচাপাট রপ্তানি বাড়ানোর লক্ষ্যে বেলিং চার্জ সহনীয় পর্যায়ে রাখা প্রয়োজন।
কুমুদিনী এলাকার একটি পাটের গোডাউনের সরদার নূর হোসেন বলেন, কৃষকরা পাটের সঠিক মূল্য পায় না। লোকসানসহ নানা কারণেই পাটের চাষ অনেক কমে গেছে। আগে আমাদের এখানে দিন রাত ২৪ ঘণ্টা কাজ হতো। কিন্তু এখন কোনো কাজই হয় না। শ্রমিকরা বেকার হয়ে পড়েছে।
নারায়ণগঞ্জ পাট শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাট ব্যবসায়ী মুহম্মদ শুক্কর আলী বলেন, সারাদেশে যে পাট হতো তার ৮০ শতাংশ নারায়ণগঞ্জের ছিল। পাট দিয়েই নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিতি পেয়েছিল। কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জে পাটের ব্যবসা বিলুপ্তির পথে। পাট ব্যবসায়ীরা পাটের সঠিক দাম পাচ্ছে না। ব্যাংক থেকে লোন পাচ্ছে না। পাট কোম্পানিগুলো নিঃস্ব হয়ে পড়েছে। যদি সরকার আমাদের প্রতি সুনজর দেয়, তাহলেই পাটের সুদিন ফিরে আসবে।
তিনি আরও বলেন, আগে আমাদের এখানে ৪-৫ হাজার শ্রমিক কাজ করতেন। বর্তমানে ১০০ শ্রমিকও হবে না। সবাই বেকার হয়ে পড়েছেন। দেশের পাটকলগুলো বন্ধ হয়ে গেছে। কৃষক যদি পাটের সঠিক মূল্য পেতো তাহলে চাষে উৎসাহী হতো। এর জন্য দায়ী আমাদের কিছু অসৎ ব্যবসায়ী।
নারায়ণগঞ্জ পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মুহম্মদ এনায়েত হোসেন বলেন, সব জায়গাতেই পাটের চাষ কমে এসেছে। ফলে তুলনামূলক নারায়ণগঞ্জে পাটের অবস্থান আগের মতো নেই। এরপরও পাটের জন্য নারায়ণগঞ্জ বিখ্যাত। সারাদেশের মধ্যে দুই জায়গা থেকে পাটের রপ্তানি হয়। এর মধ্যে নারায়ণগঞ্জও আছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শিল্প এলাকা। ফলে কৃষি আবাদ কমে গেছে। একই সঙ্গে পাট চাষও কমে গেছে।
নারায়ণগঞ্জ পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মিজান উদ্দিন বলেন, সারাদেশে তুলনামূলক পাটের অবস্থান ভালো। নারায়ণগঞ্জ এখনো এক নম্বরে আছে। দেশের মধ্যে দুটি জায়গা থেকে পাটের রপ্তানি হয়। একটি হলো খুলনা এবং আরেকটি হলো নারায়ণগঞ্জ। এখানে আদমজীসহ অনেকগুলো ঝুটমিল হয়েছিল। এ সময় ভারতে ১৭টি ঝুটমিল তৈরি হয়। পরবর্তীতে আমাদের দেশে বন্ধ হতে থাকে আর ভারতে চালু হয়।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে আগের তুলনায় পাটের চাষ কমে গেছে। দেশে ১৯টি পণ্য মোড়কীকরণে পাটজাত মোড়ক আছে। এসব পণ্য ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। যদি এটা করা যায় তাহলে পাটের যে অবস্থান ছিল তা আবার ফিরে আসবে। কিন্তু আমাদের মধ্যে সচেতনতার অভাব আছে। আমরা জাতীয় সম্পদকে ধরে রাখতে পারছি না। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ ঝুট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আরজু রহমান ভূঁইয়া বলেন, বর্তমানে পাটের বাজারমূল্য কম নিম্নগতি। এর কারণ কাঁচাপাট রপ্তানি কমে যাওয়া। ইউক্রেন যুদ্ধ ও ডলার সংকটের কারণে এগুলোর রপ্তানি কমে গেছে। যার কারণে স্থানীয় বাজারে পাটের দাম যেখানে ৩ হাজার টাকা ছিল সেখানে আড়াইহাজার টাকায় নেমেছে। নিম্নমানের পাট যেখানে আড়াইহাজার টাকা ছিল তা এখন নেমেছে ২ হাজার ১০০ টাকায়।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ এখন প্রাচ্যের ড্যান্ডি নেই। নারায়ণগঞ্জে পাটের ব্যবসায়ী কমে গেছে, প্রেস হাউজ কমে গেছে। কাঁচাপাট রপ্তানি কমেছে। নারায়ণগঞ্জে আদমজী ঝুটমিলসহ অনেক বড় বড় ঝুটমিলগুলো বন্ধ হয়ে গেছে। অল্প সংখ্যক কিছু ব্যবসায়ী আছে। বিশ্বে কাঁচাপাটের চাহিদা কমে গেছে। বাংলাদেশে সুতা উৎপাদন কারখানা বেশি।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৯ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৯ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৯ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৯ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৯ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৯ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৯ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৯ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৯ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৯ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২০ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২০ ঘণ্টা আগে