দরজায় তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৬ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দরজায় তালা দিয়ে ও পেট্রল ঢেলে বিএনপির এক নেতার ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার সাত বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে। আগুনে ওই নেতাসহ তার আরও দুই মেয়ে দগ্ধ হয়েছেন।
গতকাল জুমুয়াবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর পশ্চিম চর মনসা গ্রামে এ ঘটনা ঘটে। আহত বেলাল হোসেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।
এ ঘটনায় বেলালের মেয়ে আয়েশা আক্তার (৭) আগুনে পুড়ে মারা যায় এবং বেলাল ও তার অপর দুই মেয়ে সালমা আক্তার (১৬) ও সামিয়া আক্তার (১৪) গুরুতর দগ্ধ হন।
বেলালকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সালমা ও সামিয়াকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বেলালের মা হাজেরা বেগম বলেন, দুর্বৃত্তরা টিনশেড ঘরের দুটি দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, তিনি নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ১টার দিকে ঘুম ভেঙে গেলে জানালা দিয়ে ছেলের ঘরে আগুন জ্বলতে দেখেন। তখন বাইরে এসে দেখেন ঘরের দুই দরজায় তালা ঝুলছে। পরে বেলাল তার স্ত্রী ও দুই ছেলে আবির ও হাবিবকে নিয়ে দরজা ভেঙে বেরিয়ে আসতে পারলেও অপর কক্ষে তিন মেয়ে ঘুমাচ্ছিল। তাদের মধ্যে সালমা ও সামিয়াকে দগ্ধ অবস্থায় বের করে আনা সম্ভব হয়। কিন্তু ছোট মেয়ে আয়েশা ঘরের মধ্যেই পুড়ে মারা যায়।
বেলালের স্বজন জেসমিন আক্তার বলেন, আগুনের বিষয়টি টের পেয়ে চিৎকার করি। আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস আসে।
এ ঘটনার জড়িত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাসিবুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)