নির্বাচন পেছানোর চেষ্টার বিষয়ে সতর্ক থাকার আহ্বান
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির হত্যাকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা যেন নির্বাচন পেছানোর চেষ্টা করতে না পারে- সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাদির জানাজায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
তিনি জানান, কিছু পতিত ফ্যাসিবাদী শক্তি এবং নির্বাচনবিরোধী ষড়যন্ত্রকারীরা হাদির হত্যাকা-কে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করতে পারে। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি- সতর্ক থাকুন, যাতে নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র গড়ে উঠতে না পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।