দখলদার ইসরায়েলে ইরানের পাল্টা হামলা: হতাহত ৮০
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি হামলার জবাবে গত জুমুয়াবার রাতে ও গতকাল শনিবার ভোরে দখলদার ইসরায়েলে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে কমপক্ষে চারজন ইহুদী নিহত হয়েছে এবং প্রায় ৮০ জন আহতের খবর পাওয়া গেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ ও ১৪ জুন ইরান ইহুদীবাদী ইসরায়েলে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালিয়েছে।
ইরানের হামলার তীব্রতায় প্রাণ ভয়ে ইসরায়েলি কাপুরুষরা নিরাপদ আশ্রয়স্থলে ছুটছে।
ইরানি মিডিয়ার দাবি, গত জুমুয়াবার গভীর রাতে প্রথম হামলায় শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অনুমান, এর প্রকৃত সংখ্যা ১০০- এরও কম।
আইডিএফ জানিয়েছে, রাতভর চারটি হামলায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তবে নির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছে আইডিএফ।
ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হানে। তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বেশ কয়েকটি আঘাতস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, একটি বাধাগ্রস্ত ক্ষেপণাস্ত্রের একটি বড় টুকরো উত্তর ইসরায়েলের শহরে আঘাত হানে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।