দখলদার ইসরায়েলের গণহত্যায় সহযোগী মাইক্রোসফট, অ্যামাজনসহ যেসব প্রতিষ্ঠান
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৫ ছানী, ১৩৯৩ শামসী সন , ৪ জুলাই, ২০২৫ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অধিকৃত ফিলিস্তিনি ভূখ-ে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং গাজায় ইসরায়েলের চালানো গণহত্যায় সহায়তাকারী করপোরেট সংস্থাগুলোর একটি তালিকা উঠে এসেছে।
এতে ৪৮টি করপোরেট সংস্থার নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মাইক্রোসফট, গুগলের মূল সংস্থা অ্যালফাবেট এবং আমাজন। তদন্তের অংশ হিসেবে এক হাজারেরও বেশি করপোরেট সংস্থার একটি ডেটাবেসও তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের দখলদারিত্ব অস্ত্র নির্মাতা এবং বৃহৎ প্রযুক্তি সংস্থাগুলোর জন্য আদর্শ 'টেস্টিং গ্রাউন্ডে' পরিণত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, কোম্পানিগুলো এখন আর শুধু দখলদারিত্বের সঙ্গে জড়িত নয়, তারা গণহত্যার অর্থনীতির অংশ হয়ে উঠেছে।
প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল গণহত্যা চালিয়েই যাচ্ছে কারণ এটি অনেকের জন্য লাভজনক।
যেসব অস্ত্র ও প্রযুক্তি কোম্পানির নাম এসেছে:
ইসরায়েলের ব্যবহার করা এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি ও রক্ষণাবেক্ষণের সঙ্গে আটটি দেশের অন্তত ১,৬০০টি কোম্পানি যুক্ত আছে। এর নেতৃত্বে রয়েছে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন। ইতালীয় নির্মাতা লিওনার্দো এসপিএ এবং জাপানের ফ্যানুক কর্পোরেশন অস্ত্র উৎপাদনের জন্য রোবোটিক যন্ত্রপাতি সরবরাহ করে।
অন্যদিকে, প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহারে সহায়তা করে ইসরায়েলের 'বৈষম্যমূলক পারমিট ব্যবস্থা'কে চালু রেখেছে। মাইক্রোসফট, অ্যালফাবেট (গুগল) ও আমাজন তাদের ক্লাউড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ইসরায়েলকে ব্যবহারের সুযোগ দিয়ে দেশটির ডেটা প্রসেসিং এবং নজরদারির ক্ষমতা বাড়িয়েছে।
মার্কিন প্রযুক্তি কোম্পানি আইবিএম ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি জনসংখ্যা, অভিবাসন ও সীমান্ত কর্তৃপক্ষের কেন্দ্রীয় ডেটাবেস পরিচালনা করছে, যেখানে ফিলিস্তিনিদের বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত আছে।
মার্কিন সফটওয়্যার প্ল্যাটফর্ম প্যালান্টিয়ার টেকনোলজিস ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীকে সহায়তা বাড়িয়েছে। 'ল্যাভেন্ডার', 'গসপেল' এবং 'হোয়ার ইজ ড্যাডি'-র মতো এআই সিস্টেম ব্যবহার করে লক্ষ্যবস্তুর তালিকা তৈরিতে এই প্রযুক্তি ব্যবহৃত হয়।
প্রতিবেদনে বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠানের নামও উল্লেখ করা হয়েছে, যা ফিলিস্তিনি ভূখ-ে ইসরায়েলের দখলদারিত্বের জন্য সরঞ্জাম সরবরাহের কাজ করে।
এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যাটারপিলার, সুইডেনের ভলভো গ্রুপ, লিওনার্দোর মালিকানাধীন রাডা ইলেক্ট্রনিক ইন্ডাস্ট্রিজ এবং দক্ষিণ কোরিয়ার এইচডি হুন্দাই। এই সংস্থাগুলো পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস এবং অবৈধ বসতি নির্মাণের জন্য ভারী যন্ত্রপাতি সরবরাহ করে।
বাড়ি ভাড়া দেওয়ার প্ল্যাটফর্ম বুকিং ডটকম এবং এয়ারবিএনবি ইসরায়েল-অধিকৃত অঞ্চলে বাড়ি এবং হোটেল কক্ষ ভাড়া দিতে সহায়তা করে অবৈধ বসতি স্থাপনকে উৎসাহিত করছে।
ইসরায়েলে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা সরবরাহ করে মার্কিন কোম্পানি ড্রুমন্ড এবং সুইজারল্যান্ডের গ্লেনকোর। এরা মূলত কলম্বিয়া থেকে কয়লা নিয়ে আসে।
কৃষি খাতে, চীনের ব্রাইট ডেইরি অ্যান্ড ফুড ইসরায়েলের বৃহত্তম খাদ্য সংস্থা তনুভার বড় অংশের মালিক। ফিলিস্তিনিদের কাছ থেকে কেড়ে নেওয়া জমি থেকে এই কোম্পানিটি লাভবান হয়। মেক্সিকোর অরবিয়া অ্যাডভান্স কর্পোরেশনের মালিকানাধীন সেচ প্রযুক্তি সরবরাহকারী নেটাফিম অধিকৃত পশ্চিম তীরে পানি উত্তোলনের যন্ত্রপাতি সরবরাহ করে।
প্রতিবেদনে মার্কিন বহুজাতিক বিনিয়োগ সংস্থা ব্ল্যাকরক এবং ভ্যানগার্ড-কে তালিকাভুক্ত অনেক কোম্পানির মূল বিনিয়োগকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ব্ল্যাকরক প্যালান্টিয়ার, মাইক্রোসফট, আমাজন, অ্যালফাবেট ও আইবিএম-এর দ্বিতীয় বৃহত্তম এবং লকহিড মার্টিন ও ক্যাটারপিলারের তৃতীয় বৃহত্তম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী।
ভ্যানগার্ড ক্যাটারপিলার, শেভরন ও প্যালান্টিয়ারের বৃহত্তম এবং লকহিড মার্টিন ও ইসরায়েলি অস্ত্র নির্মাতা এলবিট সিস্টেমসের দ্বিতীয় বৃহত্তম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












