দখলদার ইসরায়েলের ই-ওয়ান বসতি পরিকল্পনার নিন্দা ইইউ ও জাতিসংঘসহ ২১ দেশের
, ২৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের ই-ওয়ান বসতি পরিকল্পনার নিন্দা জানিয়েছে ইইউ ও জাতিসংঘসহ অন্তত ২১টি দেশ। গত জুমুয়াবার (২২ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত জেরুজালেমের ই-ওয়ান অঞ্চলে বসতি স্থাপনের উদ্যোগ নিয়েছে দখলদার ইসরায়েল। এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানসহ ২১টি দেশ। তারা মনে করে, বিতর্কিত ই-ওয়ান অঞ্চলে বসতি স্থাপিত হলে দ্বি-রাষ্ট্রীয় ব্যবস্থার সমাধানের পথ আর খোলা থাকবে না। এ সময় তারা এই বিতর্কিত উদ্যোগকে অবিলম্বে বাতিল করার জন্য কঠোরভাবে আহ্বান জানায়। একইসাথে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও বর্ণনা করে।
তবে এসব সংস্থা ও দেশের কথায় কর্ণপাত করছে না সন্ত্রাসী ইসরায়েল। তারা ঘোষণা দিয়েছে, “ইসরায়েল আনুষ্ঠানিকভাবেই ওই অঞ্চলে কাজ শুরু করবে। সেখানে ইসরায়েল বসতি স্থাপনকারীদের জন্য ৩৪০০টি বাড়ি নির্মাণ করবে। এর মধ্য দিয়ে অধিকৃত পশ্চিমতীরের বেশিরভাগ অংশকে অধিকৃত পূর্ব জেরুজালেমকে বিচ্ছিন্ন করে ফেলবে। একইসাথে এই অঞ্চলে হাজার হাজার অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের সাথে সংযোগ স্থাপন করবে। ”
উল্লেখ্য, পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমের মধ্যকার ১২ বর্গকিলোমিটার (৪.৬ বর্গমাইল) জমিতে বসতি স্থাপনের উদ্যোগ নিচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। এই অঞ্চলটি ই-ওয়ান নামে পরিচিত। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)