গাজায় কোনো দুর্ভিক্ষ নেই -সন্ত্রাসী ইসরায়েল
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা আইপিসির (ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন) প্রতিবেদন প্রত্যাখ্যান করে সন্ত্রাসী ইসরায়েল দাবি করেছে, গাজায় দুর্ভিক্ষ নেই এবং ওই প্রতিবেদনটি হামাসের মিথ্যাচারের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
এএফপি জানায়, আইপিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার প্রায় ২০ শতাংশ অঞ্চলে দুর্ভিক্ষ চলছে। তবে দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দাবি অস্বীকার করে জানায়, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই।
তাদের দাবি, আইপিসি প্যানেলের প্রতিবেদন হামাসের মিথ্যাচারের ওপর ভিত্তি করে তৈরি।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি গাজায় বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা এসেছে, সুতরাং আইপিসির এই মূল্যায়নকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভুল তথ্যভিত্তিক হিসেবেই দেখা হবে।
এ ছাড়া দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শাখা ‘কোগ্যাট’ প্রতিবেদনটির তীব্র বিরোধিতা করেছে। তারা দাবি করেছে, কোগ্যাট দৃঢ়ভাবে গাজার বিশেষ করে গাজা শহরে দুর্ভিক্ষের দাবিকে প্রত্যাখ্যান করছে। আইপিসির পূর্ববর্তী প্রতিবেদনগুলোও বারবার ভুল প্রমাণিত হয়েছে এবং বাস্তবতার সঙ্গে তাদের মূল্যায়ন সঙ্গতিপূর্ণ নয়।
কোগ্যাট আরও জানায়, আইপিসি প্যানেলের প্রতিবেদনটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার মানবিক পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টাকে উপেক্ষা করেছে এবং আংশিক তথ্য ব্যবহার করেছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।