দক্ষিণ লেবাননে ইসরায়েলের ডজনখানেক বিমান হামলা, যুদ্ধবিরতি আরও নাজুক
, ২২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান কমপক্ষে ডজনখানেক হামলা চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, জেজিন, জাহরানি, আল-আইচিয়েহ, আল-জারারিয়েহ, আনসার ও জাবাল আল-রাফির পাহাড়ি অঞ্চলসহ বিভিন্ন স্থানে হামলা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের অস্ত্র প্রশিক্ষণ কম্পাউন্ড এবং রকেট নিক্ষেপের স্থাপনাগুলোতেও আঘাত হানা হয়েছে। তাদের অভিযোগ, এসব স্থাপনা ইসরায়েলি সেনা ও বেসামরিকদের ওপর হামলার পরিকল্পনায় ব্যবহার হচ্ছিলো।
বৈরুত থেকে আল জাজিরার প্রতিবেদক জেইনা খোদর জানান, সন্ত্রাসী ইসরায়েল প্রায় প্রতিদিন লেবাননে আক্রমণ চালাচ্ছে, তাই এই যুদ্ধবিরতি কার্যত একতরফা যুদ্ধবিরতিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক হামলাগুলো ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে পাহাড় ও উপত্যকায় পরিচালিত হয়েছে বলেও জানান তিনি।
জাতিসংঘ এ ধারাবাহিক বোমাবর্ষণের তীব্র সমালোচনা করেছে। তাদের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে ১২৭ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে শিশু রয়েছে।
বিশ্লেষকদের মতে, সন্ত্রাসী ইসরায়েল মূলত হিজবুল্লাহকে সামরিক চাপের মুখে ফেলতে চাইছে। বিশেষ করে তাদের কৌশলগত এবং দীর্ঘপাল্লার অস্ত্র, নির্ভুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন ত্যাগে বাধ্য করতে। তবে হিজবুল্লাহ বলছে, সন্ত্রাসী ইসরায়েলের আক্রমণ বজায় থাকা অবস্থায় তাদের অস্ত্রাগার হস্তান্তর আত্মসমর্পণের শামিল এবং তা সম্ভব নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)