থানা-উপজেলা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ফরিদপুর সংবাদদাতা:
ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলা অফিস ও থানায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুর ১টার দিকে হামলা এ ঘটনার পর থেকে পুরো এলাকায় ছিলো থমথমে পরিস্থিতি। এছাড়া ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্দোলনকারী বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদের ভেতরে ঢুকে সরকারি বিভিন্ন অফিস ভাঙচুর করে। এছাড়া থানায় প্রবেশ করে পুলিশের অন্তত তিনটি গাড়ি, মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।