রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

জামাতের সঙ্গে কর্মসূচিতে যাচ্ছে না এনসিপি

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, দুপুর ২:৫৯
নিজস্ব প্রতিবেদক:
এনসিপির অভ্যন্তরে আপত্তি ওঠায় এখনই জামাতের সঙ্গে সমঝোতায় যাচ্ছে না দলটি। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগে সনদের বাস্তবায়ন চাইলেও এনসিপি জামাতের সঙ্গে আন্দোলনে থাকবে না। তবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ‘ইসলামী’ আন্দোলনসহ যে দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তারা থাকবে। অন্যরা বাকি চার দাবি সংস্কার, বিচার, নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড এবং জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবিতে নিজেদের মতো কর্মসূচি দেবে অথবা অবস্থান নেবে।
গত শনিবার জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিসের নেতাদের বৈঠকে এসব আলোচনা হয় বলে দলগুলোর সূত্র সমকালকে নিশ্চিত করেছে।
জামাত সূত্র জানায়, এ দলগুলো নিয়ে বিএনপিবিরোধী বৃহত্তর রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার প্রচেষ্টা রয়েছে। মধ্যপন্থি এবং বামপন্থি দলগুলোকেও এতে স্বাগত জানানো হবে। তবে কারও সঙ্গে জোট হবে না।
এনসিপিতে আপত্তি, উপদেষ্টা রাজি নন:
জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় এনসিপিতে আপত্তি রয়েছে। দলটির সূত্র জানায়, জুলাই সনদ প্রশ্নে একমত হলেও দলটির নেতাদের একাংশ ধর্মভিত্তিক কোনো দলের সঙ্গে জোটে রাজি নন। সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টাও রাজি নন।
উপদেষ্টা মাহফুজ গত শনিবার ইঙ্গিতপূর্ণ অনলাইন পোস্টে তা স্পষ্ট হয়। যুক্তরাজ্য সফরে থাকা উপদেষ্টা নিজের প্রোফাইলে লেখে, বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আরেকটি মওদুদীবাদী প্রক্সি দলের প্রয়োজন নেই। ইতোমধ্যে অর্ধ ডজন মওদুদীবাদী দল প্রক্সি হিসেবে কাজ করছে। আপনি কিছুই যোগ করতে পারবেন না!
এ পোস্টে একজন কমেন্ট করেন, যারা প্রক্সি হতে চাইছে তাদেরকে সামনাসামনি বসে বোঝান আল্লারওয়াস্তে। উনারা বুঝতে পারছেন না বোধহয়। জবাবে মাহফুজ লেখে, সামনাসামনি বুঝলে পাবলিকলি বলতাম না।
এর আগে অবশ্যই এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক লিয়াজোঁ প্রধান আরিফুল ইসলাম আদীব বলেছে, কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এনসিপি।
একই কথা বলেন এনসিপির সদস্য সচিব আখতার। জামাতের বৈঠকে এনসিপিকে যোগ দেয়ার আমন্ত্রণ জানানোর কথা স্বীকার করে সে বলেছে, জুলাই সনদ নিয়ে কাছাকাছি অবস্থানে থাকা দলগুলোর সঙ্গে কথা হয়।
আদীব অনলাইন পোস্টে লেখে, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি, তা নিয়ে অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল। এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত। এ ছাড়া সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সঙ্গে এনসিপির সমর্থন থাকবে।’ এ পোস্ট শেয়ার করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি সূত্র জানায়, সরকারের উপদেষ্টাসহ একাধিক নেতা বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় আগ্রহী।
আট দলের আন্দোলনের সিদ্ধান্ত:
গতকাল জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিসের নেতাদের বৈঠক হয়। গত ২৬ আগস্ট নেজামে ইসলাম বাদে বাকি সাত দল বৈঠক করেছিল। ওই বৈঠকে সমন্বয় করেছিল এনসিপি।
পাঁচ দাবিতে যুগপৎ আন্দোলন করা যায় কিনা, তা বৈঠকে আলোচনা হয়। দলগুলো সিদ্ধান্ত নিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নিজেদের মধ্যে রাজনৈতিক সমঝোতার বিষয়টি গোপন রাখা হবে। সংবাদমাধ্যমকে কোনো দল আনুষ্ঠানিকভাবে কিছু জানাবে না।
বৈঠক সূত্র জানিয়েছে, সংস্কারের জন্য নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড এবং জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবি তোলা হবে। নিজেদের মধ্যে সমঝোতা রক্ষায় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তোলা বাধ্যতামূলক নয়। যেসব দল সংসদের উভয় কক্ষে পিআর চায়, তারা এ দাবিতে কর্মসূচি দেবে। যারা শুধু উচ্চকক্ষে পিআর চায়, তারা তা নিজেদের দাবিনামায় রাখবে। এসব দাবি আদায়ে দলগুলো যে যার মতো বিক্ষোভ, সমাবেশের কর্মসূচি দেবে। তবে কোনো দল চাইলে কর্মসূচি নয় বক্তৃতা-বিবৃতির মাধ্যমেও নিজের অবস্থান জানাতে পারে।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৮ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৮ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৮ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৮ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৮ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৮ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৮ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৮ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৯ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৯ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৯ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২০ ঘণ্টা আগে