থানায় ঢুকে কনস্টেবলের মাথায় দা দিয়ে কোপ
, ১১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চৌদ্দগ্রামে থানায় ঢুকে শরিফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে বাহাদুর হোসেন বাদল (১৯) নামের এক যুবক।
অভিযুক্ত বাদল থানা সংলগ্ন লক্ষীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। ঘটনার পরপরই তাকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
চৌদ্দগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, বাদল দীর্ঘদিন ধরে নিয়মিত গরু নিয়ে থানার বাউন্ডারির ভেতরে প্রবেশ করত। এতে থানার ভেতরে থাকা বিভিন্ন প্রজাতির ফল ও ফুলগাছ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ কারণে তাকে একাধিকবার গরু নিয়ে থানায় প্রবেশে নিষেধ করা হয়। তবে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে একাধিক গরু নিয়ে থানার ভেতরে ঢুকে পড়ে।
এ সময় চৌদ্দগ্রাম থানার পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম তাকে গরু নিয়ে থানায় প্রবেশ না করার জন্য পুনরায় সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদল তার হাতে থাকা দার উল্টো পিঠ দিয়ে শরিফুলের শরীরে একাধিক আঘাত করে। একপর্যায়ে দা দিয়ে শরিফুলের মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
আহত কনস্টেবলের চিৎকার শুনে থানার ভেতরে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে বাদলকে আটক করে থানার ভেতরে নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আলম বলেন, বাদল বিগত কয়েক বছর ধরে থানার বাউন্ডারির ভেতরে গরু নিয়ে প্রবেশ করত। এতে গাছপালা নষ্ট হচ্ছিল। বারবার নিষেধ করা হলেও সে তা মানেনি। মঙ্গলবার বিকেলে থানার মূল গেট দিয়ে গরু নিয়ে বের হওয়ার সময় কনস্টেবল শরিফুল তাকে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে আঘাত করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেরানীগঞ্জে মিললো ইয়াবা মাদক তৈরির কারখানা, গ্রেফতার ৪
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে’
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানবপাচার রোধে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে -তথ্যমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি -অ্যাটর্নি জেনারেল
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)