খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে বিএনপি নেতাদের মাইক্রোবাসে ডাকাতি
কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছিলেন উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে কাচপুর ব্রিজ সংলগ্ন সাইনবোর্ড এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসে ছিনতাইকারীরা হামলা চালায়।
তারা জানান, ছিনতাইকারীরা মাইক্রোবাস থামিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে। এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। পরে স্থানীয়দের সহায়তায় নেতাকর্মীরা নিরাপদে সরে যান।
কোম্পানীগঞ্জের যুবদল নেতা আনোয়ার হোসেন রিপন জানান, এর আগে বিএনপির নেতাদের একই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
নোয়াখালী জেলা বিএনপির অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন, সড়কে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। পুলিশ যেন দ্রুত দোষীদের আইনের আওতায় আনে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।