থাইল্যান্ডের রিসোর্টে ২১ বাংলাদেশি আটক
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
থাইল্যান্ডের চানা জেলায় এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার মালিকানাধীন সমুদ্রতীরবর্তী রিসোর্ট থেকে ২১ জন বাংলাদেশি ও মিয়ানমারের একজন নাগরিকসহ ২২ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে তাদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল। থাইল্যান্ডের সংবাদমাধ্যম দ্য ব্যাংকক পোস্ট এ খবর জানিয়েছে।
পুলিশ জানায়, রিসোর্টটি বন্ধ থাকলেও ভেতর থেকে ভিনদেশি ভাষায় কথা বলার শব্দ আসছিল। একটি পরিত্যক্ত ভবনের প্রবেশপথে ত্রিপল দিয়ে ঢাকা সরু পথ দিয়ে ভেতরে ঢ়ুকে পুলিশ ২২ জন বিদেশি নাগরিককে গাদাগাদি করে বসে থাকতে দেখে। আটককৃতদের মধ্যে ২১ জন বাংলাদেশি পুরুষ এবং মিয়ানমারের একজন নারী রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মধ্যে।
গত বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সোংখলা ইমিগ্রেশন পুলিশ ও পর্যটন পুলিশ চানা জেলার না থাব এলাকার ওই রিসোর্টে অভিযান চালায়। অবৈধ অভিবাসীদের সেখানে লুকিয়ে রাখা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়।
আটক হওয়ার পর অভিবাসীরা তাদের মোবাইল ফোন ফেরত দেওয়ার দাবি জানান। তাদের দাবি, রিসোর্ট মালিক তাদের ফোনগুলো কেড়ে নিয়েছেন।
অভিযানের সময় রিসোর্টের ৬৬ বছর বয়সী মালিক কৃতিদেতকে আটক করা হয়। সে একজন সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। সে সোংখলা প্রদেশের প্রশাসনিক ও নিরাপত্তা বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে অবসর নিয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কৃতিদেত জড়িত থাকার কথা অস্বীকার করলেও তার ঘরের খাটের নিচ থেকে দুটি বাক্সে লুকানো ১৬টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
অভিবাসীরা জানিয়েছেন, তারা মালয়েশিয়া যাওয়ার জন্য দালালদের মাথাপিছু ৭ লাখ টাকা দিয়েছেন। তারা বাংলাদেশ থেকে বিমানে কম্বোডিয়া যান এবং গত ৪ এপ্রিল সা কায়েও সীমান্ত দিয়ে হেঁটে থাইল্যান্ডে প্রবেশ করেন। পরে কয়েক দফায় তাদের এই রিসোর্টে নিয়ে আসা হয়।
অভিযুক্ত কৃতিদেতের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের আশ্রয় ও সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, আটক বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে অবৈধ প্রবেশ ও অবস্থানের অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে তারা খুয়ান মিদ পুলিশ স্টেশনে আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)