কান্না করায় নিজ সন্তানকে হত্যা, মায়ের স্বীকারোক্তি!
নড়াইল সংবাদদাতা:
সদর উপজেলায় নিজ সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মা আরিফা বেগম (২১)।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যার পরে নড়াইল সদর আমলি আদালতের বিচারক মারুফ হাসান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাকে নড়াইল জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
নিহত শিশু তাবাসসুম উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ^রপুর গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্লার মেয়ে। জানা গেছে, প্রায় দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ^াসের মেয়ে আরিফাকে উপজেলার রামেশ^রপুর গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্লা বিয়ে করেন।
আরিফা বেগমের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, সাড়ে তিন মাসের তাবাসসুম জন্মের পর থেকেই অনেক কান্নাকাটি করতো। তাকে সামলানোর জন্য মা আরিফা বাদে আর কেউ ছিল না। শিশুটিকে সামলাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আরিফা। সেই যন্ত্রণা থেকে গত বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শিশুটিকে কোলে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।