থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি
, ০৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ রবি, ১৩৯৪ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমে প্রচারিত চিত্রে দেখা গেছে, অনেকে ঘরবাড়ি, হোটেল ও দোকানপাটে আটকা পড়েছে। উদ্ধারকর্মীরা নৌকা ও সেনাবাহিনীর ট্রাক ব্যবহার করে তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে। সেইসঙ্গে, শিশুদের বাঁচাতে বহু পরিবার ফোলানো বস্তুকে অস্থায়ী নৌকার মতো ব্যবহার করছে।
এর আগে, বেশ কয়েকদিন ধরেই ভারি বৃষ্টিপাত হচ্ছে দেশটির ৯টি প্রদেশে। সে কারণেই দেখা দিয়েছে বন্যা। রাজধানীর সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক ও রেল যোগাযোগ। প্লাবিত হয়েছে পর্যটন নগরী হাত ইয়াইসহ বিস্তীর্ণ এলাকা। কোমরসমান পানি ঢুকে পড়েছে শহরের প্রধান সড়ক, আবাসিক এলাকা ও বাজারে।
বন্যায় এরই মধ্যে প্রায় ১৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার ও নৌবাহিনীর উদ্যোগে দেওয়া হচ্ছে ত্রাণ সহায়তা। তবে ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। প্রায় ১৮ হাজারের বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আশ্রয়কেন্দ্রে সরানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের বীরত্বপূর্ণ আরও একটি সফল অভিযানের ঘটনাচিত্র
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)