তড়িঘড়ি ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদন্ড দিচ্ছে সন্ত্রাসী ইসরায়েল
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ আশির, ১৩৯৩ শামসী সন , ০৩ মার্চ, ২০২৬ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদন্ড কার্যকর করার বৈধতা দিয়ে একটি বিতর্কিত বিল পাসের প্রক্রিয়া শুরু হয়েছে, যা বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে।
ফিলিস্তিনি লেখক মোহাম্মদ আল-কিক এক নিবন্ধে দাবি করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতার সুযোগ নিয়ে সন্ত্রাসী ইসরায়েল এই চরম পদক্ষেপের দিকে এগোচ্ছে। ২০২২ সালে সন্ত্রাসী নিয়াহুর জোট সরকার গঠনের শর্ত হিসেবে কট্টরপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন-গভির এই বিলটির দাবি জানিয়েছিলো।
গত নভেম্বরে বিলটি প্রথম পাঠে পাস হয় এবং জানুয়ারিতে এর বিধানগুলো জনসমক্ষে আসে, যেখানে বলা হয়েছে দন্ডাদেশের ৯০ দিনের মধ্যে আপিল ছাড়াই ফাঁসির মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করা হবে। নিবন্ধকারের মতে, ফিলিস্তিনিদের ‘বন্দি’ বলার চেয়ে ‘যুদ্ধবন্দি’ বলা বেশি যুক্তিযুক্ত, কারণ সামরিক দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের কারণে বা কোনো অভিযোগ ছাড়াই তাদের বছরের পর বছর আটকে রাখা হয়।
বর্তমানে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনিদের এক-তৃতীয়াংশই ‘প্রশাসনিক আটক’ অবস্থায় রয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও অন্তর্ভুক্ত। সামরিক আদালতে এই বন্দিদের বিচার করা হয়, যা শুরু থেকেই পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে কারাগারগুলোতে নির্যাতন, অনাহার এবং চিকিৎসার অবহেলা চরমে পৌঁছেছে এবং এই সময়ের মধ্যে অন্তত ৮৮ জন ফিলিস্তিনি বন্দি অবস্থায় প্রাণ হারিয়েছেন।
আল-কিক তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, ১০ বছর আগে তাকেও কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিলো। আন্তর্জাতিক রেড ক্রসের প্রতিনিধিদেরও তার সাথে দেখা করতে দেওয়া হয়নি। তিনি মনে করেন, ফিলিস্তিনিদের ওপর এই পদ্ধতিগত নিপীড়ন জেনেভা কনভেনশনের সরাসরি লঙ্ঘন।
আন্তর্জাতিক সম্প্রদায় সন্ত্রাসবাদ দমনের দোহাই দিয়ে সন্ত্রাসী ইসরায়েলের এই দখলদারিত্ব এবং মানবাধিকার লংঘনগুলোকে বছরের পর বছর ধরে এড়িয়ে চলেছে, যা সন্ত্রাসী ইসরায়েলকে এই ধরণের কঠোর আইন করার সাহস জুগিয়েছে। যদি এই বিলটি চূড়ান্তভাবে পাস হয়, তবে ফিলিস্তিনি পরিবারগুলোর জন্য তা এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের সামনে দখলদারদের কথিত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা নিজেই যখন প্রতিরক্ষাহীন হয়ে পড়ে।
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুঁতে রাখা বোমা বিস্ফোরণে সেনাবাহী গাড়ি ধ্বংস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লেবাননে যুদ্ধবিরতি না হলে ইসরায়েলে ভয়াবহ হামলার ছক ছিলো ইরানের
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা আগামীকাল
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সচল হচ্ছে ইরানের আকাশপথ: তেহরানসহ ৬ প্রধান বিমানবন্দর চালু
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেটা থেকে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হাজার হাজার মৌমাছি, আতঙ্কে ঘরবন্দী দখলদারগুলো
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরস্কে বৈশ্বিক কূটনীতির বড় আয়োজন, যোগ দিচ্ছে ১৫০ দেশের নেতারা
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ ঘিরে ব্রিটিশ সামরিক বাহিনীর দুর্বলতা প্রকাশ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অব্যাহত হামলা সন্ত্রাসী ইসরায়েলের
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যতক্ষণ দখলদার থাকবে, ততক্ষণ প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












