গাজায় ফিলিস্তিনিদের মাথার খুলি এবং বিকৃত মৃতদেহ ভর্তি ৬৬টি বাক্স হস্তান্তর
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ আশির, ১৩৯৩ শামসী সন , ০৩ মার্চ, ২০২৬ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় ৫৪ জন ফিলিস্তিনির মরদেহ এবং ৬৬টি বাক্সে মানবদেহের অবশেষ হস্তান্তর করেছে সন্ত্রাসী ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে এসব মরদেহ ও অবশেষ গাজায় পাঠানো হয়। ঘটনাটি গত ৪ ফেব্রুয়ারি ঘটে এবং এটি চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় মৃতদেহ বিনিময় প্রক্রিয়ার অংশ।
মরদেহগুলো গাজা সিটির আল-শিফা মেডিকেল কমপ্লেক্স-এ পৌঁছানো হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা যায়, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি মোট ১২০টি বডি ব্যাগ হস্তান্তর করে। এর মধ্যে ৫৪টিতে সম্পূর্ণ মরদেহ এবং ৬৬টিতে বিভিন্ন দেহাবশেষ ছিলো।
গাজার ফরেনসিক বিভাগের কর্মকর্তা ওমর সুলেমান আল জাজিরাকে জানান, কিছু অবশেষের মধ্যে খুলি ও হাড়ের অংশ রয়েছে। কয়েকটি মরদেহে গুরুতর বিকৃতি থাকায় তা শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া এক বার্তায় সাবেক ব্রিটিশ সংসদ সদস্য জেরেমিকে জানান, কিছু বাক্সে থাকা অবশেষের অবস্থা অত্যন্ত নাজুক এবং পরিচয় নির্ধারণে জটিলতা তৈরি করছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ৩৬০টিরও বেশি ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়া হয়েছে। তবে এর মধ্যে প্রায় ১০০টির মতো মরদেহ পরিবারগুলো শনাক্ত করতে পেরেছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অনেক মরদেহ পরিচয়পত্র বা প্রাসঙ্গিক তথ্য ছাড়া ফেরত দেওয়া হচ্ছে। মৃত্যুর কারণ বা আটক সংক্রান্ত বিস্তারিত তথ্যও বেশিরভাগ ক্ষেত্রে সরবরাহ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
ডিএনএ পরীক্ষার সীমিত সক্ষমতা এবং ক্ষতিগ্রস্ত চিকিৎসা অবকাঠামোর কারণে অনেক পরিবার তাদের স্বজনদের শনাক্ত করতে পারছে না। এতে স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েলি গণমাধ্যমের স্বীকারোক্তি: ইরানই শেষ কথা বলছে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন-ইসরায়েলি হামলা ঠেকানো উপসাগরীয় দেশগুলোর দায়িত্ব -ইরান
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফের মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান ভেনেজুয়েলা এক নয় -মার্কিন-ইসরায়েলি শাসকগোষ্ঠীকে ফিলিস্তিনি বিশ্লেষক
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের তেল মজুত রেকর্ড মাত্রায় কমছে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা হুতি’র
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা হুতি’র
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের ধ্বংসে মুজাহিদ বাহিনীর সাহসী অবস্থান
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)