গাজায় ইসরায়েলি প্রতারণা:
ত্রাণ নিতে আসলেই গুলি চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৫ জুন, ২০২৫ খ্রি:, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ভোরের আলো ফোটার আগেই হাজারও ক্ষুধার্ত মানুষের ভিড় জমে গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রে। শিশুদের কান্না থামাতে বাবা-মা ছুটে যান রুটির খোঁজে।
কিন্তু দুর্ভাগ্য; রুটির বদলে তারা ফিরছেন মাথায় গুলি নিয়ে- কেউ স্ট্রেচারে করে। কেউ লাশ হয়ে। খাদ্য সংকটে বিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলে যখন মানুষ ট্রাকের পাশে ত্রাণের আশায় জড়ো হয় ঠিক তখনই নামে ইসরায়েলি বুলেট বৃষ্টি।
সম্প্রতি রাফা ও খান ইউনিসে মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের এই ভয়াবহ মৃত্যু ফাঁদে পড়ে গুলিবদ্ধ হয়েছেন শত শত ফিলিস্তিনি। নিহত হয়েছেন অনেকেই। শুয়াইব আবু তইর তাদেরই একজন। গত রোববার তার চার সন্তানের জন্য রুটি আনতে গিয়েছিলেন তিনিও। কিন্তু ফিরেছেন মাথায় গুলিবদ্ধ হয়ে। আল জাজিরা।
কয়েক সপ্তাহ ধরেই গাজায় সহায়তা কেন্দ্রগুলো হয়ে উঠেছে গোপন মৃত্যুফাঁদ। এক বিবৃতিতে এ মন্তব্য করেছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা।
যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান (জিএইচএফ) পরিচালিত এসব বিতরণ পয়েন্টে প্রতিদিন ভিড় করছেন হাজার হাজার ক্ষুধার্ত মানুষ। স্থানীয় সাংবাদিক মোহাম্মদ ঘারিব জানিয়েছেন, গত রোববার রাফায় হাজার হাজার মানুষকে একটি মার্কিন বিতরণ পয়েন্টের ৫০০ মিটার দূরে আল-আলম গোলচত্বরে জড়ো হতে বলা হয়েছিলো।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ভিড় যখন বাড়তে থাকে তখন হঠাৎ করে চারদিক থেকে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। তারা আরও বলেছেন, মাথা আর বুক লক্ষ্য করেই গুলি চালায় বর্বর সেনারা। এ দিন গুলিবদ্ধ হন আবু তইরও।
তার সন্তানরা তাকে বলেছে, ‘বাবা, আমাদের খাবার দাও’। এই কথাটাই সবচেয়ে কষ্টের। সে তো শুধু রুটি আনতে গিয়েছিলো। রুটির বদলে ওরা তার মাথায় গুলি মেরেছে।’
গাজার ফিল্ড হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হেমস এটিকে একটি গণহত্যা বলে অভিহিত করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)