তেল সংকটে কঠিন হচ্ছে চরাঞ্চলের জীবন-জীবিকা
তেল সংকটে মুন্সিগঞ্জের দুর্গম চরাঞ্চলের কৃষকসহ অন্য পেশাজীবীদের জীবন-জীবিকা চালানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সদরের বাংলাবাজার ও শিলই ইউনিয়ন এবং টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পদ্মা নদীবেষ্টিত দুর্গম চর। এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার একমাত্র ভরসা ভাড়ায়চালিত মোটরসাইকেল। জ্বালানি সংকটের কারণে বর্তমানে অধিকাংশ মোটরসাইকেল অচল হয়ে পড়েছে।
এছাড়া শত শত কৃষক তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে পারছে না।
এমন পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, চরাঞ্চলের জন্য বিশেষ ব্যবস্থা না নিলে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।