খরচের টাকাও উঠছে না পেঁয়াজ চাষিদের
ভরা মৌসুমেও পেঁয়াজের ন্যায্যমূল্য না পেয়ে চরম লোকসানে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচও তুলতে না পারায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। বাজারে দাম কমে যাওয়ার পেছনে ভারত থেকে পেঁয়াজ আমদানিকেই প্রধান কারণ হিসেবে দেখছেন চাষি ও ব্যবসায়ীরা।
পেঁয়াজ চাষিরা জানান, এ বছর পেঁয়াজ তোলার কিছুদিন আগে বৃষ্টির কারণে এ অঞ্চলে পেঁয়াজের ফলন কম হয়েছে। সার, বীজ, কীটনাশক এবং শ্রমিকের দাম বাড়ায় উৎপাদন খরচ পেড়েছে বেশি। বিঘা প্রতি লাইলা বা কন্দ জাতের পেঁয়াজ চাষে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা উৎপাদন খরচ পড়েছে।
অপরদিকে দেশি জাতের বিভিন্ন ধরনের পেঁয়াজ চাষে বিঘা প্রতি খরচ পড়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। সে অনুপাতে বর্তমান বাজার মূল্য অনুযায়ী উৎপাদন খরচ উঠছে না কৃষকদের।
নাটোরের সব থেকে বড় পেঁয়াজের হাট নলডাঙ্গা হাট। সেখানে ঘুরে দেখা যায়, নানা ধরনের পেঁয়াজ সাইজ ভেদে ৮০০ থেকে এক হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে।
হাটে নলডাঙ্গার মাধবপুর গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, আমরা ৬০০-৭০০ টাকা মণ পেঁয়াজ বিক্রি করছি। এতে খরচের অর্ধেক দামও পাচ্ছি না।
নলডাঙ্গা হাটের পেঁয়াজ আড়তদার রানা আহমেদ এবং জহুরুল ইসলাম জানান, শুধু নলডাঙ্গা উপজেলাতেই ৫৪ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। কিন্তু অন্যান্য জেলায় পেঁয়াজ সংরক্ষণের জন্য স্টোরেজ ব্যবস্থা থাকলেও নাটোর জেলায় নেই। দেশীয় পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করতে গেলেও বেশ কিছু পেঁয়াজ পচে নষ্ট হয়ে যায়। এ কারণে পেঁয়াজের দাম পরে বাড়লেও প্রকৃত চাষিরা সেই দাম পান না। ফলে তাদের লোকসান গুণতে হয়।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।