তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই -অর্থমন্ত্রী
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারি তহবিলে চাপ বাড়ায় দাম বাড়ানো হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিশ^ব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠক নিয়ে সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, আমাদের যে পলিসি, সেই পলিসির ভিত্তিতেই তেলের দামটা বাড়ানো হয়েছে। এটার সাথে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই। এবং আপনারা জানেন যে, বিশ^বাজারেও তেলের দাম এখন অনেক বেশি।
“সুতরাং আমাদের সেই অ্যাডজাস্টমেন্টটা করতে হয়েছে। এবং এটা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে। এখানে কিন্তু লুকোচুরির কিছু নেই।”
ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা খাত নিয়ে ঋণ বিনিয়োগকারী সংস্থাদের আগ্রহের জানিয়ে অর্থমন্ত্রী বলেন, জনগণের স্বার্থ সংরক্ষণের বাইরে গিয়ে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কোনো ঋণ নেবে না সরকার। মেনে নেয়া হবে না চাপিয়ে দেয়া কোন শর্ত।
তিনি বলেছেন, এ ঋণ কর্মসূচি শেষ হওয়ার পর নতুন করে আইএমএফের কী চুক্তি করা হবে এবং সে চুক্তির আওতায় কী শর্ত মেনে নেওয়া হবে তা ‘জনগণের স্বার্থ বিবেচনায়’ সিদ্ধান্ত নেবে বিএনপি সরকার।
সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, আইএমএফের ঋণের পরবর্তী কিস্তির অর্থ আগামী জুন-জুলাইয়ের মধ্যে মিলবে কি না।
জবাবে আমির খসরু মাহমুদ বলেন, জুন-জুলাই কোনো বিষয় না। এগুলো হচ্ছে আইএমএফের -এর সাথে যে প্রোগ্রামটা, শুরু হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের, এটা তো মাথায় রাখতে হবে। আওয়ামী লীগ সরকারের সাথে আইএমএফের এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে।
“এখানে অনেক ধরনের শর্ত ওখানে দেওয়া আছে। এর মধ্যে অনেকগুলো শর্ত তো আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, তাই না? তখন একটা অনির্বাচিত সরকারের অধীনে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। মাথায় রাখতে হবে এটা নির্বাচিত সরকার।”
অর্থমন্ত্রী বলেন, “সুতরাং আমরা যে শর্তগুলো গ্রহণ করব, সেটা জনগণের যদি কোনো ধরনের স্বার্থ সংরক্ষণে বাধাগ্রস্ত হয়, সেই সিদ্ধান্ত তো আমরা নির্বাচিত সরকার নেব না। এটা এই প্রোগ্রামটা আওয়ামী লীগের সময়ের। এবং এই প্রগ্রামটা ৬-৭ মাস পরে শেষ হয়ে যাচ্ছে।
“এরপরে আমরা এই প্রগ্রামের ফারদার কী হবে, এটাও সিদ্ধান্ত আমরা নেব। এই সিদ্ধান্ত কিন্তু আমাদের। আমরা কি ফারদার প্রগ্রামে যাব কি, যাব না-এটা আমাদের সিদ্ধান্ত।”
আমির খসরু বলেন, আইএমএফের চলমান ঋণের বিষয়ে আরো আলোচনা হবে।
“আলোচনা চলছে, যতক্ষণ আলোচনা শেষ না হবে আগামী ১৫-২০ দিন, আরও এক মাস আলোচনা হতে পারে। এরপরে আলোচনা যেখানে গিয়ে দাঁড়ায়, আমরা সিদ্ধান্ত নেব। আমরা সিদ্ধান্ত নেব নেক্সট স্টেপ কোথায় যাবে। এটা আমাদের সিদ্ধান্ত।”
আইএমএফের অনেক শর্তের সঙ্গে বর্তমান সরকার একমত নয় বলে জানান তিনি।
মতভেদ হওয়া শর্তের মধ্যে কী কী রয়েছে, এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, “এটা তো আমি আলোচনা করব না। এটা পাবলিকলি আলোচনা করতে পারব না।
“আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এটা বলা যাবে না। আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে আমি বলতে পারব।”
তিনি বলেন, আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ, অনেক কিছু প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমাদের জনগণের স্বার্থ সংরক্ষণের বাইরে গিয়ে আমরা তো কোনো কিছু নেবও না, দেবও না। এটা দুই পক্ষেরই ব্যাপার। ওরা দেবে না, আমি নেব-বিষয়টা কিন্তু দুই পক্ষেরই ব্যাপার, মিউচুয়াল ব্যাপার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












