তেলের জন্য ৪ ঘণ্টা লাইনে, বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে মৃত্যু
নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে লাভলী বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। লাভলী বেগম সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্লার স্ত্রী।
পুলিশ জানায়, সকাল ৮টার দিকে শহরের মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান লাভলী। তীব্র গরমের মধ্যে প্রায় ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। দুপুর ১২টার দিকে তিন লিটার ডিজেল পান তিনি।
ডিজেল নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
লাভলী বেগমের ভাই নাজমুল ইসলাম বলেন, বোরো ধানে সেচ দেওয়ার জন্য সকাল ৮টার দিকে ডিজেল আনতে পাম্পে যায় আমার বোন। প্রচ- গরমের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।