ছদ্মনামে কুরিয়ারে চাকরি নিয়ে গ্রাহকের টাকা আত্মসাত
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
পরিচয় গোপন করে কুরিয়ার সার্ভিসে চালকের চাকরি নেওয়া এবং সুপরিকল্পিতভাবে গ্রাহকের প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে রুবেল গাজী নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রুবেল গাজী বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার লোচনাবাদ এলাকার মৃত মালেক গাজীর ছেলে। তার মায়ের নাম আমেনা খাতুন ।
মামলা ও পুলিশি তদন্ত সূত্রে জানা যায়, রুবেল গাজী অত্যন্ত সুকৌশলে তার আসল নাম-পরিচয় গোপন রেখে 'ফারুক হোসেন' সেজে ' এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস' লিঃ এ চালক হিসেবে যোগ দেন। গত বছরের ২১ সেপ্টেম্বর (২১/০৯/২৪) তিনি গ্রাহকের নগদ ৪ লাখ ৯০ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান।
ঘটনার পর কুরিয়ার সার্ভিসের হেড অফিসের এইচ আর প্রশাসন ম্যানেজার মাইনুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে যে, চালক ফারুক হোসেন আসলে রুবেল গাজী, যিনি অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই ভুয়া পরিচয়ে চাকরিতে ঢুকেছিলো।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে আসামী রুবেল গাজী (৩৭) কে ১৯/০৪/২০২৬ ইং তারিখ ০১.৪৫ ঘটিকার সময় চট্টগ্রাম বন্দর থানাধীন উত্তর ঘোষাইলডাঙ্গা ঠান্ডা মিয়া মসজিদ সংলগ্ন আসামী রুবেল গাজীকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেন যে, সে পরিকল্পিতভাবেই ছদ্মনাম ব্যবহার করে চাকরিতে যোগ দিয়েছিলো এবং টাকা নিয়ে পালিয়েছিলো।
পরে আসামী রুবেল গাজীকে আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারকের সামনে ঘটনার সত্যতা স্বীকার করে পরবর্তীতে বিজ্ঞ বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আত্মসাত করা টাকা উদ্ধার এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারপোলের সহায়তায় সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালো জামাত নেতা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কান্নায় বিরক্ত হয়ে নবজাতককে পানিতে চুবিয়ে হত্যা করলো মা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারের মজুত উদ্বৃত্ত আছে, সংকটের আলাপ পরিকল্পিত ষড়যন্ত্র -কৃষিমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষকদের পে-স্কেল আলাদা হওয়া উচিত -শিক্ষামন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রিট খারিজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে -অর্থমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসমাপ্ত মেগা প্রকল্পগুলোর ভারে আর্থিক চাপে সরকার
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য মিলছে না ১৬৬ জনের’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)