ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল:
জনবল সংকটে চালু হচ্ছে না ৫০০ শয্যার নতুন ইউনিট
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পুরোপুরি প্রস্তুত হলেও মিলছে না কাক্সিক্ষত সেবা। জনবল নিয়োগের অভাবে ৪ মাস ধরে প্রায় তালাবদ্ধ হাসপাতালটির ৫০০ শয্যার বেডের দ্বিতীয় ইউনিট। সেবা চালু করতে প্রয়োজন প্রায় ১৪০০ পদ পূরণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাশাপাশি অনেক রোগী স্ট্রেচারে ভর্তির অপেক্ষায় রয়েছেন। তাদের স্বজনরা জানান, মানসম্মত সেবার কারণে এই হাসপাতালে ভিড় বেশি। প্রতিদিন ৪০ থেকে ৫০টি বেড খালি হলেও চাহিদা দ্বিগুণ। সার্জারির জন্য লম্বা অপেক্ষা। এমআরআইয়ের সিরিয়াল পেতে অপেক্ষা করতে হয় দুই মাস পর্যন্ত।
একজন ভুক্তভোগী বলেন, ইমারজেন্সিতে ডাক্তার দেখিয়েছি। ভর্তি হতে বলেছেন, কিন্তু এখানে কোনো সিট নেই। অন্য আরেকজনের অভিজ্ঞতাও একই। তিনি বলেন, সিসিইউতে গিয়ে বলছে, ‘সিট নেই। সোহরাওয়ার্দী অথবা ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাও।’
ভোগান্তি কমাতে পাশেই নির্মাণ করা হয়েছে আরও ৫০০ শয্যার একটি ভবন। এখানে আছে অত্যাধুনিক দুটি মডুলার অপারেশন থিয়েটার। ৪০ বেডের আইসিইউ ইউনিট। দুটি ক্যাথ ল্যাব, এমআরআই ও সিটি স্ক্যান মেশিন। সব মিলিয়ে অত্যাধুনিক নানা সুবিধা নিয়ে সেবার জন্য পুরোপুরি প্রস্তুত এই ইউনিট।
হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দ্বীন আহমেদ বলেন, হাসপাতালের আধুনিক যন্ত্রপাতি, উন্নত অবকাঠামো ও প্রয়োজনীয় সেবা সুবিধার দিক থেকে সরকারি খাতে এমন হাসপাতাল দেশে আর নেই বললেই চলে। তবে পিপিআর নীতিমালায় পরিবর্তনের কারণে জনবল নিয়োগ, যন্ত্রপাতি কেনাসহ বিভিন্ন কার্যক্রমে নতুন প্রক্রিয়া অনুসরণ করতে হচ্ছে। এ কারণেই কিছু কাজ বাস্তবায়নে দেরি হয়েছে।
গত বছরের ৮ ডিসেম্বর ভবনে সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু জনবলই নিয়োগ হয়নি এখনও। পদ রাখা হয়েছে ৮৫২টি। এর মধ্যে চিকিৎসক ৪৪৬, নার্স ২৪৭। বাকিরা অন্যান্য পদের। এর বাইরে আউটসোর্সিং জনবল ৫৫৯ জন।
সম্প্রতি হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, এখন মূল সমস্যা লোকবল সংকট। ধাপে ধাপে জনবল দেওয়া হচ্ছে। সবকিছু ঠিক হলে হাসপাতালটি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। জনগণকে দ্রুত সেবা দিতে সরকার কাজ করছে। আশা করছি, ১৫ থেকে ৩০ দিনের মধ্যেই এটি সেবার আওতায় আসবে।
প্রসঙ্গত, নিউরোসায়েন্সেস ও হাসপাতালের বর্ধিত অংশের নির্মাণ শুরু হয় ২০২০ সালে। ব্যয় ধরা হয় ৫০৬ কোটি টাকা। নান্দনিক স্থাপত্যশৈলী, বিশ^মানের চিকিৎসা প্রযুক্তিসহ সব মিলিয়ে হাসপাতালের ইউনিট টু তৈরি হয়েছে অত্যাধুনিক নানা সুযোগ-সুবিধা নিয়ে। গত ছয় বছর ধরে এই হাসপাতালটি স্বাস্থ্য বিভাগ নির্মাণ করলেও নেওয়া হয়নি কোনো জনবল প্রস্তুতি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের দাম আবারও বাড়লো
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজার বিমানবন্দরে কী এত মধু!
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তি করার নীতিমালা জারি
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের বাণিজ্যের আকার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় -বাণিজ্যমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায়
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












